Monday, June 29, 2026
31.5 C
Kolkata

তেলেঙ্গানার এক স্কুলে উর্দু শিক্ষককে নিগ্রহের অভিযোগে নিজামাবাদে বন্‌ধের ডাক, অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে

তেলেঙ্গানার নিজামাবাদ জেলায় একটি স্কুলকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ঘিরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে সোমবার জেলা জুড়ে বন্‌ধের ডাক দিয়েছে একাধিক সামাজিক, সংখ্যালঘু ও শিক্ষক সংগঠন।ঘটনার সূত্রপাত আরমুর এলাকার ভারত চন্দ্র স্কুলে। এই স্কুলটি পরিচালনা করে মল্লাইয়া এডুকেশনাল ট্রাস্ট। স্কুলের প্রধান শিক্ষক আমের খান অভিযোগ করেছেন, শনিবার কয়েকজন বিজেপি কর্মী স্কুলে ঢুকে তাঁকে উর্দু ভাষা শেখানো নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি ছিল, কেন অমুসলিম ছাত্রছাত্রীদের উর্দু শেখানো হচ্ছে। এই নিয়ে বচসার এক পর্যায়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।সংবাদমাধ্যমের সামনে আমের খান জানান, অভিভাবকদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতেই স্কুলে উর্দু ভাষা চালু করা হয়েছিল। তাঁর দাবি, অনেক অভিভাবক চেয়েছিলেন তাঁদের সন্তানরা উর্দু শিখুক। সেই কারণে স্কুল কর্তৃপক্ষ একজন উর্দু শিক্ষকের নিয়োগ করে। স্কুলে উর্দুর জন্য আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থাও করা হয়েছিল। তবে নতুন শিক্ষক বিষয়টি না জানায় অন্য ছাত্রদের সঙ্গে একসঙ্গে ক্লাস নেন। সেখান থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত বলে দাবি প্রধান শিক্ষকের।আমের খান আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় গেলেও তিনি ও এক শিক্ষক যথাযথ সহযোগিতা পাননি। তাঁদের কয়েক ঘণ্টা মেঝেতে বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। হামলার অভিযোগে দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেছেন।এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন সরব হয়েছে। তাঁদের দাবি, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও দাবি উঠেছে। কয়েকজন রাজনৈতিক নেতাও ঘটনার নিন্দা করেছেন।অন্যদিকে বিজেপি এবং তাদের সমর্থিত কয়েকটি সংগঠন সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছে। তাদের দাবি, স্কুলে হিন্দু ছাত্রছাত্রীদের উপর ধর্মীয় রীতি চাপিয়ে দেওয়া হচ্ছিল। অভিযোগ, কিছু ছাত্রকে নামাজ পড়তে বাধ্য করা হয়েছে, যা অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই অভিযোগকে সামনে রেখে স্থানীয় অভিভাবকদের একাংশও স্কুলের বাইরে বিক্ষোভ দেখান। তাঁরা প্রশ্ন তোলেন, সরকারি নির্দেশ ছাড়া কেন উর্দু শিক্ষা চালু করা হয়েছে এবং তা বাধ্যতামূলক করা হয়েছিল কি না।

Hot this week

“আপনি কি মুসলিম?”— মহারাষ্ট্রে পুলিশকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ ট্রাকচালক, উঠল নিরপেক্ষতার প্রশ্ন

মহারাষ্ট্রে এক ট্রাকচালক ও ট্রাফিক পুলিশের বচসার ভিডিও সামাজিক...

‘ভালোই হয়েছে তৃণমূল ভোটে হেরেছে’ – হঠাৎ কেন এই মন্তব্য কুনাল ঘোষের?

একসময় মিছিল-মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন যাঁরা, পরিবর্তিত...

ক্ষমতার আসার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব! অস্বস্তিতে বঙ্গ বিজেপি

বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এক গোষ্ঠী আরেক...

Topics

“আপনি কি মুসলিম?”— মহারাষ্ট্রে পুলিশকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ ট্রাকচালক, উঠল নিরপেক্ষতার প্রশ্ন

মহারাষ্ট্রে এক ট্রাকচালক ও ট্রাফিক পুলিশের বচসার ভিডিও সামাজিক...

‘ভালোই হয়েছে তৃণমূল ভোটে হেরেছে’ – হঠাৎ কেন এই মন্তব্য কুনাল ঘোষের?

একসময় মিছিল-মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন যাঁরা, পরিবর্তিত...

ক্ষমতার আসার পরেই গোষ্ঠীদ্বন্দ্ব! অস্বস্তিতে বঙ্গ বিজেপি

বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এক গোষ্ঠী আরেক...

রামমন্দিরে বিপুল চুরির রহস্য! সব কি আগে থেকে জানতেন ট্রাস্ট প্রধান?

রাম মন্দিরে ভক্তদের দানের টাকায় বড় ধরনের চুরির ঘটনা...

কেষ্ট-কাজলের জেলায় তৃণমূলে বড় ধাক্কা, সিপিএমের পতাকা হাতে নিল ১৫০ পরিবার!

বীরভূমে তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন...

Related Articles

Popular Categories