Monday, November 23, 2026
28 C
Kolkata

২১ জুলাই ভিক্টোরিয়া হাউসে সভা নয়! তৃণমূলের দুই গোষ্ঠীকেই অনুমতি দিল না পুলিশ

ধর্মতলায় ২১ জুলাই শহিদ দিবসের তৃণমূলের বড় অনুষ্ঠান এবার বাধার মুখে পড়ল। ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো সভা করতে দেবে না পুলিশ। কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির — দু’পক্ষের আবেদনই খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ওই এলাকায় এখনও ১৪৪ ধারা (বর্তমানে ১৬৩ ধারা) জারি রয়েছে। তাই সেখানে জনসমাগম নিষিদ্ধ। ফলে ২১ জুলাইয়ের অনুষ্ঠানের অনুমতি মিলবে না।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে ১৩ জনের মৃত্যুর ঘটনাকে স্মরণ করে তৃণমূল প্রতি বছর এই দিনটি বড় করে পালন করে। কিন্তু এবার সেই ঐতিহ্যে ব্যতিক্রম ঘটতে চলেছে।

দলের অভ্যন্তরীণ বিভেদের মধ্যে এই নতুন সমস্যায় দুই শিবিরই বিকল্প জায়গা খুঁজছে।

কালীঘাট তৃণমূলের নেত্রী দোলা সেন বলেন, “আমরা আইন মেনে চলব। তবে ৩৩ বছর ধরে এখানেই শহিদ তর্পণ করি। অন্য জায়গায় কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।”

ঋতব্রত শিবিরের আখরুজ্জামান জানান, “আমরা আইন নিজের হাতে তুলে নেব না। প্রয়োজনে আবার পুলিশের কাছে আবেদন করব।”

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories