Monday, November 23, 2026
28 C
Kolkata

কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে রদবদল! নিট কেলেঙ্কারিতে চাপে পড়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের পথে ধর্মেন্দ্র প্রধান?

মোদি সরকারে বড়সড় পরিবর্তনের জল্পনা তুঙ্গে। আগামী মাসের শুরুতেই মন্ত্রিসভায় একাধিক রদবদল হতে পারে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে। নিট দুর্নীতি কেলেঙ্কারির জেরে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তাঁর জায়গায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে নতুন শিক্ষামন্ত্রী করার কথা শোনা যাচ্ছে। আর নির্মলার বর্তমান মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন পীযূষ গোয়েল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে দু’বছর পূর্ণ করায় এই সময় মন্ত্রিসভা পুনর্বিন্যাসের রীতি অনুসরণ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিজেপির নতুন সভাপতি নীতীন নবীনের নেতৃত্বেও সংগঠনে পরিবর্তন আসবে। মন্ত্রিসভা ও দলের মধ্যে কিছু নেতা আসা-যাওয়া করবেন। কয়েকজন পুরনো নেতাকে বিশ্রামও দেওয়া হতে পারে।

এছাড়া নীতীন গড়করিকে পরিবহণ মন্ত্রক থেকে সরানো, রাঘব চাড্ডা, শক্তিকান্ত দাস, নীতীশ কুমার ও অনুরাগ ঠাকুরকে নতুন দায়িত্ব দেওয়ারও গুঞ্জন চলছে।
তবে কেন্দ্রীয় সরকার এখনও এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories