Monday, August 17, 2026
27 C
Kolkata

বিমানের জ্বালানির দাম পেট্রলের থেকে কম! ক্ষোভ বাড়ছে জনগণের

পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা কমেছে। আমেরিকা ও ইরানের মধ্যে আবার আলোচনাও শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দাম যুদ্ধের আগের অবস্থায় ফিরে এলেও সাধারণ মানুষের ব্যবহৃত পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।

বুধবার কেন্দ্র সরকার বিমানে ব্যবহৃত জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম লিটারপিছু ৫ টাকা কমিয়েছে। ফলে এর দাম দাঁড়িয়েছে ১১০ টাকা। অন্যদিকে কলকাতায় পেট্রলের দাম এখনও লিটারপ্রতি ১১৩ টাকা ৫১ পয়সা। অর্থাৎ এখন বিমানের জ্বালানি পেট্রলের চেয়েও সস্তা। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিরোধীরাও সরকারের সমালোচনায় সরব।

শুধু এটিএফ নয়, অটোরিকশায় ব্যবহৃত এলপিজির দামও ৭ টাকা কমানো হয়েছে। পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও ১৮৩ টাকা ৫০ পয়সা কমেছে। তবে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও ছাড় মেলেনি।

এদিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। তবে বেসরকারি সংস্থা নায়ারা এনার্জি তাদের পাম্পগুলিতে পেট্রলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমিয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সরকারি সংস্থাগুলি কেন সাধারণ মানুষকে সেই সুবিধা দিচ্ছে না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। এই ইস্যুতে রাজনৈতিক চাপও ক্রমশ বাড়ছে।

Hot this week

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান...

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে...

Topics

কি কারণে বিজেপি শাসিত রাজস্থানে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ? বাইরে ছবি তলায় জারি কড়া নিষেধাজ্ঞা

রাজস্থানের সরকারি স্কুলগুলিতে নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায়...

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা

প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় ফের আন্দোলনের পথে পাঞ্জাব...

Related Articles

Popular Categories