Monday, November 23, 2026
28 C
Kolkata

তালিকায় ভুল, অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ বিজেপি সমর্থকদের!

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বৃহস্পতিবার একাধিক জেলায় মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। কোচবিহারে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে অনেক মহিলা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

একজন আন্দোলনকারী সাথী সেনগুপ্ত অভিযোগ করেন, স্থানীয় পুরসভা ও কিছু এলাকায় শাসক দলের ঘনিষ্ঠদের পরিবার এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ এবং বিরোধী সমর্থকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তাঁর দাবি, আবেদন এন্ট্রি ঠিকভাবে করা হচ্ছে না। বিষয়টি দ্রুত দেখা দরকার বলে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান।

একই দিনে রায়গঞ্জ পুরসভাতেও একই দাবিতে বিক্ষোভ হয়। পরে প্রশাসনের নির্দেশে আন্দোলনকারীরা লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের অভিযোগ, জুন মাসের শুরুতেই তাঁরা আবেদন করেছিলেন, কিন্তু এখনও টাকা পাননি। আবার অনেকেই তাঁদের পরে আবেদন করেও সুবিধা পেয়েছেন বলে দাবি করেন।

এছাড়া বালুরঘাটে শতাধিক মহিলা সদর মহকুমা অফিসের সামনে বিক্ষোভ দেখান। পরে মহকুমা শাসক নিজে তাঁদের সঙ্গে কথা বলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এক মাস আগে অফলাইনে আবেদন করার পরও টাকা মেলেনি। অন্যদিকে অনলাইনে আবেদন করা অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন।

আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন, কেন তাঁদের আবেদন গ্রহণ হয়নি এবং কবে টাকা মিলবে তা স্পষ্ট করা হোক। দ্রুত সমাধানের জন্য তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories