Wednesday, September 23, 2026
25 C
Kolkata

অভিজিৎ দীপকের পরিবারের আর্থিক প্রশ্নে পাল্টা সরব ককরোচ জনতা পার্টি ! PM CARES নিয়ে RTI কর্মীকে জবাব ককক্রোচ নেত্রী বৈষ্ণবীর

ককরোচ জনতা পার্টি (CJP)-র মুখপাত্র বৈষ্ণবী গৌর আরটিআই কর্মী অমিত তিওয়ারির অভিযোগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে পাল্টা আক্রমণ করেছেন। ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আয় এবং তাঁর সন্তানদের বিদেশে পড়াশোনার খরচ নিয়ে তদন্তের দাবি করেছিলেন তিওয়ারি। সেই অভিযোগের পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রতিক্রিয়া জানান বৈষ্ণবী।তিনি লেখেন, কোনও ব্যক্তিগত মানুষের শিক্ষার খরচ নিয়ে আরটিআই করার আগে পি এম ক্যার্স ফান্ড নিয়েও নজর দেওয়া উচিত। তাঁর কথায়, “মোদীজি আপনাকে ক্ষমা করে দেবেন, চিন্তা করবেন না।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।অমিত তিওয়ারি দাবি করেছেন, তিনি CJP-র কার্যকলাপ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, আইনজীবী কপিল সিব্বল সংগঠনের জন্য যে ১ কোটি টাকার তহবিল ঘোষণা করেছিলেন, তার ওপর ১৮ শতাংশ জিএসটি আরোপের দাবিতে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (CBIC) কাছেও অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।তিওয়ারির আরও অভিযোগ, অভিজিৎ দীপকের বাবা ভগবানরাও দীপক মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (MIDC) জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর মাসিক বেতন প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা ছিল বলে দাবি করেন তিওয়ারি। তাঁর প্রশ্ন, এই আয়ের ভিত্তিতে কীভাবে তাঁর সন্তানদের আমেরিকায় পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয়েছিল? এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।তিওয়ারি বলেন, যদি এই ঘটনায় কোনও অসঙ্গতি বা আয়ের সঙ্গে সম্পত্তির গরমিল পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, CJP যদি রাজনৈতিক দলের মতো কাজ করে এবং অনুদান গ্রহণ করে, তাহলে তাদের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২৯এ ধারার অধীনে নিবন্ধন করা প্রয়োজন।এছাড়াও CJP নেতাদের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিওয়ারি। তাঁর অভিযোগ, NEET আন্দোলনের সময় সংগঠনের কিছু নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর প্রয়াত মা এবং দেশের বিদেশনীতি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এই বিষয়েও তিনি অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।তিওয়ারির বক্তব্য, প্রতিবাদ বা আন্দোলনের অধিকার থাকলেও কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, CJP-র পক্ষ থেকে বৈষ্ণবী গৌরের পাল্টা মন্তব্যে PM CARES ফান্ড প্রসঙ্গ উঠে আসায় বিতর্ক আরও তীব্র হয়েছে।ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন NEET পরীক্ষা সংক্রান্ত আন্দোলন ও CJP-র রাজনৈতিক অবস্থান নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। সংগঠনটির আর্থিক কার্যক্রম এবং রাজনৈতিক পরিচয় নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Hot this week

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Topics

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories