Wednesday, September 23, 2026
25 C
Kolkata

একুশের মঞ্চের পর এবার কাকলির পাশে মমতার ‘বিশ্বস্ত’ রাজীব কুমার! রাজনৈতিক মহলে জোর চর্চা

এবার মমতার হাত ছাড়তে চলেছেন রাজীব কুমার। সম্প্রতি কাকলি ঘোষ দোস্তিদারের সাথে তাঁর সাক্ষাৎ-এ নয়া জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি সম্ভবত ভালো তৃণমূল হতে চলেছেন রাজীব কুমার।

২০১৯ সালে চিটফান্ড মামলার তদন্তে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান চালায়। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। অবসরের পর চলতি বছর রাজীবকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে রাজীবকে দলের কর্মসূচিতে খুব বেশি দেখা যাচ্ছে না। যদিও একুশে জুলাইয়ের সমাবেশে তিনি উপস্থিত ছিলেন। এর মধ্যেই বাংলার সাংসদদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকে তাঁর উপস্থিতি নতুন জল্পনার জন্ম দিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন আইপিএস রাজীব কুমারকে নিয়ে শুরু হয়েছে দলবদলের আলোচনা। বুধবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর ডাকা এক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাঁকে দেখা যায়। এরপরই প্রশ্ন উঠেছে, রাজীব কি তৃণমূল ছাড়ার পথে?

ওই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীবকে আলাদা করে কথা বলতে দেখা যায়। কাকলির প্রকাশ করা ছবিতেও দু’জনকে পাশাপাশি দেখা গিয়েছে। সেই ছবি ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।

এদিকে তৃণমূলের সাম্প্রতিক রাজনৈতিক ধাক্কার পর দলের অনেক পুরনো নেতার অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে রাজীব কুমারের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা কী হবে, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের। তবে এখনও পর্যন্ত দল ছাড়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজীব কুমার।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories