Tuesday, August 11, 2026
31 C
Kolkata

‘শুভেন্দুর নতুন সরকারকে শক্তি দাও মা’, কল্যাণেশ্বরীতে মদনের প্রার্থনা

রাজ্যের নয়া বিজেপি সরকারের ভালোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নয়া সরকার যাতে ভালো করে কাজ করার জন্য আরও শক্তি পায় তাও চাইলেন তিনি। ঋতব্রত শিবিরে নাম লেখানোর পর থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অতীতের মতো সুর চড়ান না মদন মিত্র।

সোমবার আচমকাই আসানসোলের প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছে যান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মন্দিরে গিয়ে নিয়ম মেনে দেবীর আরাধনা করেন তিনি। গলায় জবার মালা, কপালে তিলক এবং হাতে পুজোর সামগ্রী নিয়ে তাঁকে প্রার্থনা করতে দেখা যায়। পুজো শেষে মনস্কামনা পূরণের আশায় মন্দির চত্বরে নির্দিষ্ট স্থানে একটি পাথরও বেঁধে দেন মদন।

মদন বলেন, রাজ্যজুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। তাই তাঁর প্রধান কামনা, রাজ্যে শান্তি ফিরে আসুক। তাঁর কথায়, সরকারকে শক্তিশালী হওয়ার পাশাপাশি বিরোধীদের কথাও শুনতে হবে। তাঁদের সমালোচনা ও পরামর্শকে গুরুত্ব দেওয়া জরুরি।

তবে মদনের প্রার্থনার বিষয়টি নিয়েই বেশি আলোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকার যেন শক্তিশালী হয়। একই সঙ্গে বিরোধীরাও যেন গণতন্ত্রে নিজেদের জায়গা ধরে রাখতে পারে, সেই প্রার্থনাও করেছেন তিনি।

মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলার সময় মদন জানান, দুর্গাপুজোর সময়ে ফের কল্যাণেশ্বরীতে আসার ইচ্ছা রয়েছে তাঁর। এর আগেও তিনি একাধিক বার এই মন্দিরে এসেছেন।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মদন মিত্র নির্বাচনের কিছুদিন পরেই ঋতব্রত শিবিরে নাম লেখায়, আর তারপর

Hot this week

‘প্রধানমন্ত্রীর বাসভবন বদলাতে পারলে গ্রামের স্কুল কেন নয়?’ স্কুল অডিট চেয়ে সরব দীপকে

আগামী ১৫ আগস্ট মহারাষ্ট্রের হিঙ্গোলি থেকে এই কর্মসূচি শুরু...

অরুণাচল সীমান্তে চীনের ‘নির্মাণ’! সেতু-রাস্তা তৈরির অভিযোগ চীনের বিরুদ্ধে

তাকসিংয়ের পাঁচটি গ্রামের বিস্তীর্ণ এলাকায় জুনের মাঝামাঝি থেকে এই...

সাইকেলের দাম ৪ হাজার, সরকারি হিসাবে ৭ হাজার! পড়ুয়াদের সাইকেল নিয়ে ‘কাটমানি’ বিতর্ক

‘বিদ্যা বাহিনী’ প্রকল্পে সরকারি ও সরকারপোষিত স্কুলের নবম শ্রেণির...

‘শিউলিকে সরাও’ স্লোগানে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর সভায় মঞ্চে উঠলেন না তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রী আসার আগে মোহবনিতে পৌঁছান শিউলি। তাঁকে দেখেই দর্শকদের...

‘পরের ভোট চলে আসবে তো!’ SIR ট্রাইবুনালের গতি দেখে সুপ্রিম কোর্টের প্রশ্ন

SIR-এর আওতায় বাদ পড়া প্রায় ৯১ লক্ষ মানুষের মধ্যে...

Topics

‘ভাইপো পালাচ্ছে বিদেশে, সঙ্গে ২০ টা স্যুটকেস!’ দিলীপের মন্তব্যে জল্পনা তুঙ্গে

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।...

স্কুলের পাঠ্যবইয়ে বড় বদল, ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’; সিরাজদ্দৌলার বদলে প্রতাপাদিত্য

রাজ্যের সিলেবাস কাম কারিকুলাম কমিটি স্কুলশিক্ষা দফতরের কাছে পাঠ্য...

যন্তর মন্তরের আন্দোলনকারীদের ওপর পুলিশি বলপ্রয়োগ নিয়ে সংসদে জবাব দেবেন শাহ, জানালেন রিজিজু

দিল্লিতে ছাত্র আন্দোলনের সময় পুলিশি বলপ্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories