Tuesday, September 29, 2026
32 C
Kolkata

ধর্মীয় অনুষ্ঠানে নর্তকীকে কোলে নিয়ে নাচ বিজেপি কর্মীদের, বরানগরের অশ্লীল ছবি সামনে এসেছে

ঘটনাটি বরানগরের ৩ নম্বর ওয়ার্ডে বিটি রোডের পাশে একটি পেট্রল পাম্পের কাছে ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, শিবভক্তদের জন্য বসানো হয়েছিল সেবা শিবির। সেখানে জল, শরবত, বিস্কুট, খিচুড়ি-সহ নানা খাবারের ব্যবস্থা ছিল। কিন্তু রাতের দিকে সেই শিবিরেই নাচের অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বিতর্ক। অভিযোগ, মঞ্চে উঠে একাধিক বিজেপি কর্মী নর্তকীর সঙ্গে নাচেন। তাঁদের মধ্যে একজনকে নর্তকীকে কোলে তুলে নাচতেও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের উদ্দেশে যাওয়া শিবভক্তদের জন্য ওই জায়গায় সেবার আয়োজন করা হয়েছিল। রাতে সেখানে গানের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। তখনই কয়েকজন মঞ্চে উঠে নাচে অংশ নেন বলে অভিযোগ। মঞ্চের কাছাকাছি বিজেপির মহিলা কর্মীদেরও দেখা যায় ভিডিওতে।

বিজেপি সূত্রে দাবি, স্থানীয় মণ্ডলের কয়েকজন পদাধিকারী এবং যুব মোর্চার নেতারাও ওই শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নাচের ঘটনায় তাঁদের ভূমিকা নিয়ে দলীয়ভাবে কোনও নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে আক্রমণ করা হয়েছে। বরানগরের তৃণমূল যুব নেতা শান্তনু মজুমদার ওরফে মেজো ভিডিওটি পোস্ট করে প্রশ্ন তোলেন, এই ধরনের আয়োজনকে কীভাবে শিবভক্তদের সেবা বলা যায়? তাঁর অভিযোগ, বাংলার সংস্কৃতির নামে এমন ঘটনা এলাকার মানুষ মেনে নেবেন না।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories