Wednesday, September 30, 2026
29 C
Kolkata

নাইট ডিউটিতে থাকা অবস্থায় মর্মান্তিক পরিণতি! এনআরএস-এর শৌচালয় থেকে নার্সের মৃতদেহ উদ্ধার

নাইট ডিউটিতে থাকাকালীন কলকাতার এনআরএস হাসপাতালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক নার্সের মৃতদেহ।

মৃতের নাম রূপালী বর্মন (৩০)। তিনি দমদমের বাসিন্দা এবং বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ (HDU) ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতাল ও পুলিশ প্রশাসন সূত্রে খবর, রাত আটটা নাগাদ কাজে যোগ দেওয়ার পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান রূপালী। পরে সহকর্মীরা অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে দশটা নাগাদ বাথরুমের বন্ধ দরজা ভেঙে অত্যন্ত সন্দেহজনক অবস্থায় তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। জরুরি ভিত্তিতে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চিকিৎসায় ব্যবহৃত ‘ফেন্টানিল’ নামক তীব্র চেতনানাশক ওষুধের খালি পাত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাঁ হাতের কনুইয়ের শিরায় অত্যাধিক মাত্রায় ইনজেকশন প্রয়োগের ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

দুই বছর আগে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক চিকিৎসকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই শহরের আরেক নামজাদা হাসপাতালে কর্মরত নার্সের এই আকস্মিক মৃত্যু আবারও সরকারি হাসপাতালের সার্বিক নিরাপত্তা, নজরদারি এবং কর্মপরিবেশের ওপর বড়সর প্রশ্নচিহ্ন খাড়া করেছে।

খবর পেয়েই এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার উচ্চপদস্থ আধিকারিকেরা দ্রুত হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন। দুপুরের দিকে এনআরএসে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় নিজেও। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো বাহ্যিক আঘাতের দাগ পাওয়া যায়নি এবং রুম থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। আসল রহস্য খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories