Thursday, August 13, 2026
28 C
Kolkata

এবার অটো-ট্যাক্সি চালাতে জানতেই হবে মারাঠি! আঞ্চলিক ভাষা না বুঝলে লাইসেন্স বাতিলের চরম হুঁশিয়ারি

মহারাষ্ট্র সরকারের নতুন নীতি অনুযায়ী, ট্যাক্সি, অটো এবং অ্যাপভিত্তিক ক্যাব চালকদের অন্তত দৈনন্দিন কাজ চালানোর মতো মরাঠি ভাষা জানতে হবে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে চালকদের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা প্রয়োজনে পুরোপুরি বাতিল পর্যন্ত করা হতে পারে।

পরিবহণমন্ত্রী প্রতাপ সরনায়েক বিষয়টি ব্যাখ্যা করে জানান, অনেক সময়েই ভিনরাজ্যের চালকদের ভাষা না বোঝার কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। স্থানীয় ভাষা জানা থাকলে যাত্রী ও চালকের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহজ হয়।

প্রশাসনিক সূত্রে খবর, ‘মোটর ভেহিক্যালস আইন, ১৯৮৯’-এ প্রয়োজনীয় সংশোধন এনেছে দেবেন্দ্র ফড়ণবীসের সরকার। নতুন এই নির্দেশিকা দ্রুত কার্যকর করা হচ্ছে। নিয়ম না মানলে প্রাথমিক শাস্তি হিসেবে চালকের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত রাখা হবে। নির্ধারিত সময়েও মরাঠি আয়ত্ত করতে না পারলে পারমিট ও লাইসেন্স চিরতরে হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকবে।

মূলত অ-মরাঠি চালকদের সঙ্গে ভাষাগত দূরত্বের অভিযোগ জমা পড়ার পরেই এই পদক্ষেপ গ্রহণ করেছে মহারাষ্ট্র পরিবহণ দফতর। বৈধ অনুমতিপত্র থাকা সমস্ত অটো, ট্যাক্সি এবং ডিজিটাল মিটারযুক্ত অনলাইন ক্যাব পরিষেবার ওপর এই নতুন নিয়ম লাগু হবে।

Hot this week

শ্রাবণে মাসে বিরিয়ানি বিক্রি ঘিরে আপত্তি, যোগী রাজ্যের সাহারানপুরে বিক্ষোভ বজরং দলের!

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে একটি রেস্তরাঁয় চিকেন বিরিয়ানি বিক্রি...

গাজায় হামাস কমান্ডারকে নিশানা করে ইজরায়েলের হামলা, শান্তি চুক্তি ঘিরে বাড়ছে সংশয়

উত্তর গাজায় হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করে ড্রোন হামলা...

খড়্গের সভা শেষে ‘শুদ্ধিকরণ’ ঘিরে উত্তপ্ত সংসদ! জাত তুলে আক্রমণের অভিযোগ কংগ্রেসের

গত ৮ আগস্ট হলদোয়ানিতে খড়্গের জনসভাকে কেন্দ্র করে। বিরোধী...

বৈঠকে অশান্তি থেকে মারপিট! সিতাইয়ে শোকজ হওয়া বিজেপি নেতার বিরুদ্ধে নেত্রীকে আক্রমণের অভিযোগ

সিতাই বিধানসভার ৬ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী মালতী বর্মনকে...

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে তিজ উৎসব, মেহেন্দি-সেলফিতে মাতলেন NCPI সাংসদ কাকলি-শতাব্দী-রচনা!

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারি বাসভবনে বৃহস্পতিবার পালিত হল...

Topics

শ্রাবণে মাসে বিরিয়ানি বিক্রি ঘিরে আপত্তি, যোগী রাজ্যের সাহারানপুরে বিক্ষোভ বজরং দলের!

উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে একটি রেস্তরাঁয় চিকেন বিরিয়ানি বিক্রি...

খড়্গের সভা শেষে ‘শুদ্ধিকরণ’ ঘিরে উত্তপ্ত সংসদ! জাত তুলে আক্রমণের অভিযোগ কংগ্রেসের

গত ৮ আগস্ট হলদোয়ানিতে খড়্গের জনসভাকে কেন্দ্র করে। বিরোধী...

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে তিজ উৎসব, মেহেন্দি-সেলফিতে মাতলেন NCPI সাংসদ কাকলি-শতাব্দী-রচনা!

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারি বাসভবনে বৃহস্পতিবার পালিত হল...

স্কুলের বেহাল দশা নিয়ে সরব! শীঘ্রই আসছে ‘যন্তর-মন্তর সিজন ২’! নয়া ইঙ্গিত দিলেন অভিজিৎ দীপকে

স্কুলের বেহাল অবস্থার কথা মাথায় রেখে আবারও দিল্লির যন্তর-মন্তরে...

তৃণমূল আমলের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল, বড় রায় হাই কোর্টের

তৃণমূল সরকারের সময়ে নতুন নিয়মে তৈরি করা ওবিসি শংসাপত্র...

Related Articles

Popular Categories