Wednesday, September 30, 2026
29 C
Kolkata

বৈঠকে অশান্তি থেকে মারপিট! সিতাইয়ে শোকজ হওয়া বিজেপি নেতার বিরুদ্ধে নেত্রীকে আক্রমণের অভিযোগ

সিতাই বিধানসভার ৬ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী মালতী বর্মনকে নৃশংসভাবে মারধর ও জলে চুবিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে বিজেপিরই শোকজ হওয়া মন্ডল সভাপতি ধনঞ্জয়ের বিরুদ্ধে। আক্রান্ত নেত্রী ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাসূত্রে জানা গেছে, মঙ্গলবার সিতাইয়ের স্থানীয় মহিলা মোর্চার এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল। সেখানে হুট করেই অনুগামীদের নিয়ে চড়াও হন অভিযুক্ত ধনঞ্জয়। অভিযোগ, উপস্থিত মহিলাদের না জানিয়েই তিনি মোবাইলে ছবি তুলতে শুরু করেন। মালতী দেবী এই অন্যায় আচরণের তীব্র বিরোধিতা করলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

তর্কাতর্কির পর ধনঞ্জয় সাময়িকভাবে সেখান থেকে চলে গেলেও পরে তার ভাই ও সহযোগীদের নিয়ে ফের ফিরে এসে হামলা চালান। নেত্রীর চুল ধরে পাশের একটি জলাশয়ে ডুবিয়ে নৃসংশ অত্যাচার চালানো হয় বলে দাবি। মালতী দেবীকে বাঁচাতে তাঁর স্বামী ও সন্তান এগিয়ে এলে তাঁদেরকেও বেধড়ক পেটানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের কেউ কেউ সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন।

একাধিক দলবিরোধী কাজের জন্য ধনঞ্জয়কে শোকজ করেছিল জেলার বিজেপি নেতৃত্ব। সেই নেতার এমন সন্ত্রাসী হামলায় এলাকার রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় মহিলা কর্মীরা।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories