Sunday, October 4, 2026
30 C
Kolkata

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান ‘শক্তিমান’ খ্যাত মুকেশ। তিনি দাবি করেন, ‘জন গণ মন’ ব্রিটিশ শাসকদের প্রশংসা করে লেখা হয়েছিল। একই কথা তিনি প্রায় তিন বছর আগেও বলেছিলেন বলে জানান অভিনেতা।

মুকেশের বক্তব্য, বর্তমানে স্কুল ও বিভিন্ন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই গানটি পরিবেশনের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানিয়েছেন। সম্পূর্ণ গান গাওয়ার সুযোগ দেওয়া উচিত বলেও মত তাঁর।

‘বন্দে মাতরম’-এর সঙ্গে তাঁর বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে বলেও জানান মুকেশ। প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটির প্রশংসা করে তিনি বলেন, সুরকার কল্যাণজি-আনন্দজির সঙ্গেও এই বিষয়ে তাঁর আলোচনা হয়েছিল। এমনকি ‘বন্দে মাতরম’-এর প্রায় সাত মিনিটের একটি সংস্করণ রেকর্ড করার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে, কংগ্রেস দফতরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ নিয়েও রাজনৈতিক চাপানউতোর চলছে। সেই আবহেই মুকেশের মন্তব্যে বিতর্ক আরও জোরালো হয়েছে।

এর আগে একাধিক মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছেন মুকেশ খান্না। ‘শক্তিমান’ চরিত্রে রণবীর সিংকে নেওয়ার বিরোধিতা করেও প্রকাশ্যে নিজের মত জানিয়েছিলেন তিনি। কমেডিয়ান সময় রায়নার সঙ্গেও তাঁর প্রকাশ্য বিতর্ক হয়েছিল। তবে পরে দু’জনকে একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা যায়।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories