Sunday, October 4, 2026
27 C
Kolkata

রাজ্যের বিজ্ঞপ্তিতে আপাতত স্থগিতাদেশ, জাতিগত শংসাপত্র যাচাই নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

গত ১৪ মে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ২০১১ সাল থেকে দেওয়া তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) শংসাপত্রগুলি খতিয়ে দেখা হবে। কোনও শংসাপত্রে অনিয়ম বা জালিয়াতি ধরা পড়লে তা বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছিল।

জাতিগত শংসাপত্র যাচাই নিয়ে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ, এই বিজ্ঞপ্তির ভিত্তিতে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।

এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেন কয়েক জন। মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, এই সিদ্ধান্তের ফলে বহু মানুষের শংসাপত্র বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, রাজ্য সরকারের এ ভাবে শংসাপত্র বাতিল করার এক্তিয়ার নেই।

দুই পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বিজ্ঞপ্তি মেনে কোনও যাচাই বা বাতিলের প্রক্রিয়া চালাতে পারবে না রাজ্য।

অন্য দিকে, রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র জানান, ভোটার কার্ড, আধার-সহ বিভিন্ন নথি এবং পারিবারিক তথ্য খতিয়ে দেখে শংসাপত্রের সত্যতা যাচাই করা যেতে পারে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories