Tuesday, August 18, 2026
29 C
Kolkata

রাম মন্দিরের অনুদান আত্মসাতের প্রমাণ নেই, চম্পত রাই-অনিল মিশ্রকে ক্লিনচিট

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে প্রাক্তন ট্রাস্টকর্তা চম্পত রাই ও অনিল মিশ্রের বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তের চূড়ান্ত রিপোর্টে দু’জনকে অভিযুক্তও করা হয়নি।

রাম মন্দিরে ভক্তদের দেওয়া টাকা থেকে বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পরে উত্তরপ্রদেশ সরকার বিশেষ দল তৈরি করে। চম্পত রাই ও অনিল মিশ্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগের চাপের মধ্যে দু’জনই ট্রাস্টের পদ ছেড়ে দেন। তাঁদের পদত্যাগ পরে গ্রহণ করা হয়।

জানা গিয়েছে, তিন সদস্যের SIT তাদের রিপোর্ট ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর কাছে জমা দিয়েছে। সেখানে অনুদান গণনা এবং টাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজে যুক্ত আট জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

এদিকে, মামলাটি এখনও সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে। শীর্ষ আদালত তদন্তের অগ্রগতি জানিয়ে রিপোর্ট চেয়েছে এবং পুরো প্রক্রিয়া নিরপেক্ষ ভাবে চালানোর উপর জোর দিয়েছে।

তদন্তে মন্দিরের অনুদান গণনার ব্যবস্থায় একাধিক গাফিলতির কথাও উঠে এসেছে। SIT-এর আগের রিপোর্টে গণনাকর্মীদের বিরুদ্ধে টাকা সরানোর একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল।

Hot this week

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইঞ্জেকশন? ‘কম যন্ত্রণাদায়ক’ মৃত্যুদণ্ডের পদ্ধতি খারিজ সুপ্রিম কোর্টের

ফাঁসির বদলে কম কষ্টদায়ক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন...

জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় দলিত ক্যাব চালকের একাউন্ট ১০০ বছরের জন্য করা হল বন্ধ

ক্যাবে যাতায়াতের সময় জাতপাত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ...

Topics

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় দলিত ক্যাব চালকের একাউন্ট ১০০ বছরের জন্য করা হল বন্ধ

ক্যাবে যাতায়াতের সময় জাতপাত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ...

সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ-র ৬৫% দিয়ে দেওয়ার দাবি রাজ্যের!, অনেকেই পাননি দাবি সরকারি কর্মীদের

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে...

শীতলকুচিতে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে

কোচবিহারের শীতলকুচিতে ফোন করে এক ব্যবসায়ীর ছেলেকে ডেকে নিয়ে...

Related Articles

Popular Categories