Tuesday, August 18, 2026
29 C
Kolkata

বর্ষিয়ান তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়!

বর্ষিয়ান রাজনীতিবিদ তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য অধ্যাপক ডঃ আশিস কুমার বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মৃত্যুর নেপথ্যে কোনও চাপ বা হুমকি ছিল কি না, তা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত করা প্রয়োজন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চিঠি অনুযায়ী, গত ১৬ আগস্ট আশিস কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিরোধী দলনেতা। বিশেষ করে TRDA-র একটি টেন্ডারকে কেন্দ্র করে তাঁকে কোনও ধরনের ভয় দেখানো বা চাপ দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি।চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, TRDA-সহ রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদের কাজের বরাত পাওয়া নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। টেন্ডার প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগও সামনে এসেছে বলে দাবি করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে এই ধরনের টেন্ডার নির্ধারণ করা হয় কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। বিষয়টি নিয়ে দ্রুত এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহারের প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি বা ভিডিওতে তাঁকে প্রকাশ্যে হেনস্থার শিকার হতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই ঘটনায় যাঁরা জড়িত ছিলেন, তাঁদেরও চিহ্নিত করে তদন্তের আওতায় আনার আবেদন জানিয়েছেন ঋতব্রত।মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, এই মৃত্যুর ঘটনায় সামনে আসা প্রতিটি প্রশ্নের নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে টেন্ডার সংক্রান্ত কোনও বিরোধ, চাপ বা হুমকি মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া দরকার। একইসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্থার ঘটনারও তদন্ত চেয়েছেন তিনি।তবে চিঠিতে তোলা অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ এবং তার সঙ্গে কোনও টেন্ডার সংক্রান্ত বিষয় বা অন্য কোনও ঘটনার যোগ রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

রাম মন্দিরের অনুদান আত্মসাতের প্রমাণ নেই, চম্পত রাই-অনিল মিশ্রকে ক্লিনচিট

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে প্রাক্তন ট্রাস্টকর্তা চম্পত...

মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইঞ্জেকশন? ‘কম যন্ত্রণাদায়ক’ মৃত্যুদণ্ডের পদ্ধতি খারিজ সুপ্রিম কোর্টের

ফাঁসির বদলে কম কষ্টদায়ক উপায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন...

জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় দলিত ক্যাব চালকের একাউন্ট ১০০ বছরের জন্য করা হল বন্ধ

ক্যাবে যাতায়াতের সময় জাতপাত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ...

Topics

‘বিদেশিনী’ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, তারাপীঠে ১৫ হোটেল বন্ধের নির্দেশ প্রশাসনের

আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর...

রাম মন্দিরের অনুদান আত্মসাতের প্রমাণ নেই, চম্পত রাই-অনিল মিশ্রকে ক্লিনচিট

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে প্রাক্তন ট্রাস্টকর্তা চম্পত...

জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় দলিত ক্যাব চালকের একাউন্ট ১০০ বছরের জন্য করা হল বন্ধ

ক্যাবে যাতায়াতের সময় জাতপাত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ...

সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ-র ৬৫% দিয়ে দেওয়ার দাবি রাজ্যের!, অনেকেই পাননি দাবি সরকারি কর্মীদের

মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে...

শীতলকুচিতে ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে

কোচবিহারের শীতলকুচিতে ফোন করে এক ব্যবসায়ীর ছেলেকে ডেকে নিয়ে...

Related Articles

Popular Categories