Monday, November 23, 2026
28 C
Kolkata

বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণালের, পানশালায় টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল

দক্ষিণ কলকাতার বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতাকে ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। একটি ভিডিয়োতে তাঁকে পানশালার মঞ্চে দাঁড়িয়ে টাকা ছড়াতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

পোস্টে কুণাল দাবি করেন, ভিডিয়োর ওই ব্যক্তি দক্ষিণ কলকাতা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জুলফিকার আলি। তাঁর প্রশ্ন, ভিডিয়োটি সত্যি হলে এই ঘটনা নিয়ে বিজেপি কী বলবে? পাশাপাশি তিনি ব্যঙ্গ করে দলের আদর্শ নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভিডিয়োটি সাম্প্রতিক নয়। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্যের বক্তব্য, প্রায় ২০২০ সালের আগের এই ভিডিয়ো। তখন জুলফিকার অন্য একটি জায়গায় চাকরি করতেন বলেও দাবি তাঁর।

ভিডিয়ো প্রকাশের পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। তৃণমূলের আরও কয়েকজন নেতাও ভিডিয়োটি নিজেদের সমাজমাধ্যমে শেয়ার করেন। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি ‘বর্তমান’।

অনুপমের কথায়, তিনি সংশ্লিষ্ট নেতার সঙ্গে কথা বলেছেন এবং ভিডিয়োটি পুরনো বলেই জানতে পেরেছেন। বর্তমান সময়ের ছবির সঙ্গে ভিডিয়োর ছবি মিলিয়ে দেখলেও পার্থক্য বোঝা যাবে বলে দাবি করেছেন তিনি।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories