Monday, October 5, 2026
27 C
Kolkata

অভয়াকাণ্ড ফিরলো পানিপথে! হাসপাতালেই ৫৮ বছরের মহিলাকে ধর্ষণ

গত রবিবার পরিজনরা অসুস্থ মহিলাকে ওই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এক্স-রে পরীক্ষার পর সিটি স্ক্যান কক্ষে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আত্মীয়দের ঘরের বাইরে অপেক্ষা করতে বলে। এর পরই শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে ওই অসহায় বৃদ্ধার ওপর হামলা চালানো হয়। নির্যাতিতা পুলিশকে জানান, প্রায় ৪ মিনিট ধরে তাঁর ওপর নির্যাতন চালানো হলেও অসুস্থতার দরুন তিনি বাধা দিতে পারেননি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রোহতকের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হলেও মঙ্গলবার সকালে তাঁর জীবনাবসান ঘটে। চিকিৎসকদের মতে, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট হবে।

হরিয়ানার পানিপথ সিভিল হাসপাতালে চিকিৎসা করাতে এসে এক ৫৮ বছর বয়সী মহিলা নারকীয় নির্যাতনের শিকার হলেন। ঘটনার মাত্র দু’দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ওই নির্যাতিতা। এই মর্মান্তিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকেশ কুমার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিটি চুক্তিভিত্তিক বেসরকারি এজেন্সির মাধ্যমে হাসপাতালের সিটি স্ক্যান ও এমআরআই শাখায় নিরাপত্তারক্ষীর দায়িত্বে বহাল ছিল।

ঘটনাটি পিপিপি মোডে চালিত সিটি স্ক্যান কেন্দ্রে ঘটায় সংশ্লিষ্ট সংস্থাকে স্বাস্থ্য দপ্তর কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে। ইতিমধ্যেই একটি তদন্ত দল গঠিত হয়েছে এবং আউটসোর্সিং সংস্থাটি দুই কর্মীকে কাজ থেকে ছাঁটাই করেছে। অন্যদিকে, রাজ্যটির খানপুর কলানের অপর একটি সরকারি মহিলা মেডিক্যাল কলেজেও একই দিনে দুই চিকিৎসক পড়ুয়া শ্লীলতাহানির শিকার হওয়ায় নিরাপত্তা বাড়িয়ে কঠোর পদক্ষেপের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories