Sunday, September 13, 2026
30 C
Kolkata

ব্রিকস সম্মেলনে নীল-সাদা কাপড়ে ঢাকলো দিল্লির বস্তি এলাকা, মোদীকে তীব্র কটাক্ষ বিরোধীদের

ব্রিকস সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে রাজধানী দিল্লি। তবে তারই মধ্যে শহরের বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকায় রাস্তার ধারে অস্থায়ী ব্যারিকেড এবং বিশাল পর্দা দিয়ে এলাকা ঢেকে ফেলার অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। এই ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধী দলগুলি। শনিবার কংগ্রেস নেতা পবন খেরা এবং আম আদমি পার্টি (আপ) এই নিয়ে সরব হয়েছে।

পবন খেরার অভিযোগ, দারিদ্র দূরীকরণে নজর না দিয়ে বিদেশি অতিথিদের চোখের আড়ালে দেশের আর্থসামাজিক পরিস্থিতির কঠিন বাস্তবতা লুকোতেই ব্যস্ত সরকার। শনিবার এক্স হ্যান্ডলে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি লেখেন, “সব হিজাবই যে বিজেপির অপছন্দের, তেমনটা মোটেও নয়। যে পরদায় মোদির ব্যর্থতাগুলি ঢাকা পড়ে, সেটাই বিজেপির সবচেয়ে প্রিয়।”

এই ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করতে এক্স হ্যান্ডলে একটি কার্টুনও শেয়ার করেছে আপ। কার্টুনে ‘ভিশন ২০৪৭’ লেখা একটি আয়না দেখা যাচ্ছে। আয়নার প্রতিবিম্বে রয়েছে উন্নত দিল্লি এবং ভারত মণ্ডপম। তবে ফ্রেমের বাইরে দেখানো হয়েছে বস্তি এলাকা, আবর্জনা এবং ঝুপড়ি।

কার্টুনটির সঙ্গে কটাক্ষের সুরে লেখা হয়েছে, “বস্তিগুলিকে পরদা দিয়ে ঢেকে দিলেই বাস্তবতা বদলাবে না, ঠিক যেমন ২.৬ শতাংশ জিডিপি বৃদ্ধিকে ৭.৮ শতাংশ বলা হচ্ছে।”

ব্রিকস সম্মেলনকে সামনে রেখে রাজধানীর সৌন্দর্যায়ন এবং দরিদ্র এলাকা আড়াল করার অভিযোগে বিরোধীদের এই আক্রমণ নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিরোধীদের বক্তব্য, উন্নয়নের প্রচার এবং বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক ঢাকতে পর্দা টাঙিয়ে দেওয়া কোনও স্থায়ী সমাধান নয়।

Hot this week

‘বুকস্টলে দুর্গাপুজো না লিখলে স্টল ভেঙে দেব’ – বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের!

দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে চাপানউতোর।...

এবার কমিসকের পাতায় নরেন্দ্র মোদী! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই বই দেবে বিজেপি

এবার কমিকসের পাতায় জায়গা করে নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

মতানৈক্য হলেও বিবাদ নয়, ব্রিকসের ঘোষণাপত্রে নাম না করেই মার্কিন শুল্কনীতির সমালোচনা!

গত দু’বছরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ অনেকটাই গলেছে। কিছু...

স্কুল পড়ুয়াদের আর দেওয়া হবে না স্মার্টফোন বা ট্যাব! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

স্কুলের ছাত্রছাত্রীদের আর স্মার্টফোন বা ট্যাব দেওয়া হবে না।...

ই-রিকশা চোরকে ধরে থানায় হাজির চালক, অভিযোগ নেওয়ার বদলে চালককেই মারধরে অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজের চুরি যাওয়া ই-রিকশা উদ্ধার করে অভিযুক্ত চোরকে পুলিশের...

Topics

‘বুকস্টলে দুর্গাপুজো না লিখলে স্টল ভেঙে দেব’ – বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের!

দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে চাপানউতোর।...

এবার কমিসকের পাতায় নরেন্দ্র মোদী! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই বই দেবে বিজেপি

এবার কমিকসের পাতায় জায়গা করে নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র...

মতানৈক্য হলেও বিবাদ নয়, ব্রিকসের ঘোষণাপত্রে নাম না করেই মার্কিন শুল্কনীতির সমালোচনা!

গত দু’বছরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ অনেকটাই গলেছে। কিছু...

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

Related Articles

Popular Categories