Wednesday, September 16, 2026
32 C
Kolkata

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো ঘোষণা করল কেন্দ্র। আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ব্যক্তি-থেকে-মার্চেন্ট (P2M) UPI লেনদেনে ০.৪ শতাংশ হারে Merchant Discount Rate বা MDR কার্যকর হবে। তবে সাধারণ গ্রাহকদের UPI ব্যবহারের জন্য কোনও আলাদা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও NPCI।

নতুন কাঠামো অনুযায়ী, ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। ব্যক্তি থেকে ব্যক্তির (P2P) লেনদেনের ক্ষেত্রেও কোনও MDR থাকবে না। কেন্দ্রের দাবি, মোট মার্চেন্ট UPI লেনদেনের প্রায় ৯৬ শতাংশই নতুন নিয়মে প্রভাবিত হবে না। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট শূন্য-MDR ব্যবস্থাও বজায় থাকছে।

২,০০০ টাকার বেশি P2M লেনদেনে ০.৪ শতাংশ MDR ধার্য হলেও এর সর্বোচ্চ সীমা থাকবে প্রতি লেনদেনে ৩০০ টাকা। অর্থাৎ ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রেও সর্বোচ্চ ৩০০ টাকার MDR প্রযোজ্য হবে।

তবে কিছু প্রয়োজনীয় ও কম-মার্জিনের পরিষেবার ক্ষেত্রে আলাদা ফি কাঠামো রাখা হয়েছে। রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি-সংক্রান্ত নির্দিষ্ট লেনদেনে ২,০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা MDR ধার্য হবে। পুঁজিবাজার-সংক্রান্ত নির্দিষ্ট পেমেন্টে MDR থাকবে ০.০২ শতাংশ, যার সর্বোচ্চ সীমা ৩০০ টাকা।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, MDR কোনও কর নয় এবং সরকার বা NPCI এই টাকা সরাসরি সংগ্রহ করবে না। অর্থটি ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং UPI অ্যাপ-সহ সংশ্লিষ্ট পেমেন্ট ইকোসিস্টেমের অংশগ্রহণকারীদের মধ্যে বণ্টিত হবে। UPI পরিকাঠামো পরিচালনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সম্প্রসারণে এই অর্থ ব্যবহার করা হবে বলে সরকারের বক্তব্য।

সরকারের তরফে আরও স্পষ্ট করা হয়েছে, এই খরচ গ্রাহকের উপর চাপানো যাবে না। ১৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন এবং RuPay ডেবিট কার্ডের পেমেন্টে ব্যাঙ্ক বা সিস্টেম প্রদানকারীদের সরাসরি বা পরোক্ষ ভাবে কোনও চার্জ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

তবে নতুন ব্যবস্থা ঘিরে বাণিজ্য মহলে বিতর্ক তৈরি হয়েছে। Global Trade Research Initiative (GTRI)-সহ বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে, UPI ও RuPay-র ক্ষেত্রে ভবিষ্যতে চার্জ আরোপের আইনি সুযোগ আরও বাড়তে পারে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, এই পরিবর্তনের পিছনে কোনও বিদেশি চাপ নেই। দ্রুত বাড়তে থাকা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রযুক্তিগত পরিকাঠামো, সাইবার নিরাপত্তা এবং পরিষেবা রক্ষণাবেক্ষণের খরচ সামলাতেই দীর্ঘমেয়াদি আর্থিক কাঠামো তৈরি করা হচ্ছে।

অর্থাৎ, ১৫ অক্টোবর থেকে UPI ব্যবস্থায় পরিবর্তন এলেও সাধারণ মানুষের দৈনন্দিন ছোট অঙ্কের পেমেন্ট এবং P2P লেনদেন বিনামূল্যেই থাকছে। মূল পরিবর্তনটি পড়বে নির্দিষ্ট উচ্চমূল্যের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে।

Hot this week

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযোগের তির বিজেপির দিকে

বারুইপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য...

OTT প্ল্যাটফর্মে কী ধরণের কনটেন্ট চলবে? নজরদারি চালাবে RSS! তৈরি হবে কমিটিও

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা...

Topics

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযোগের তির বিজেপির দিকে

বারুইপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য...

OTT প্ল্যাটফর্মে কী ধরণের কনটেন্ট চলবে? নজরদারি চালাবে RSS! তৈরি হবে কমিটিও

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা...

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

ডিজিটাল ভারতে ইউপিআইয়ে নতুন নিয়ম, ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% মাশুল ব্যবসায়ীদের

ইউপিআই লেনদেন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্র।...

Related Articles

Popular Categories