Thursday, September 17, 2026
29 C
Kolkata

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায় ৭০ হাজার টাকা বেতন নেওয়ার অভিযোগ উঠল কর্নাটকের বাগালকোটের কংগ্রেস বিধায়ক উমেশ মেতির ভাইঝি অঙ্কিতা ইয়ারাগালের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনুপস্থিতির সময়ের বেতনও আইন অনুযায়ী উসুল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

বাগালকোটের সরকারি ‘নাম্মা ক্লিনিক’-এ মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন অঙ্কিতা। অভিযোগ, গত ৩ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত তিনি দীর্ঘ সময় স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে তদন্তে জানা যায়, ওই সময় তিনি একটি বেসরকারি কলেজে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন।

সরকারি চিকিৎসক হিসেবে দায়িত্বে থাকা সত্ত্বেও দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় প্রশ্ন ওঠে। তাঁর বিরুদ্ধে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম লঙ্ঘনের অভিযোগও সামনে আসে। এর পরই স্বাস্থ্য দফতর বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।

বাগালকোটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গজানন ওয়ালে অভিযোগটিকে গুরুতর বলে জানিয়েছেন। সরকারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কী ভাবে নিয়ম লঙ্ঘিত হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বিষয়টি কর্নাটক মেডিক্যাল কাউন্সিল এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নজরেও আনা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক রাজকুমার ইয়ারাগল জানিয়েছেন, আইন অনুযায়ী অঙ্কিতা যে ক’মাস অনুপস্থিত ছিলেন, সেই সময়ের বেতন তাঁর কাছ থেকে উসুল করা হবে।

Hot this week

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

Topics

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

Related Articles

Popular Categories