Thursday, September 17, 2026
29 C
Kolkata

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশার বিজেপি সরকার। সরকারের আশঙ্কা, দীর্ঘদিন জেলবন্দি থাকার পর দারা মুক্তি পেলে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

৬৭ বছর বয়সি দারা সিং প্রায় ২৬ বছর ধরে জেলবন্দি। ২০২৪ সালের অগস্টে তিনি সুপ্রিম কোর্টে মুক্তির আবেদন জানিয়েছিলেন। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই আবেদনের বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তখনও মুক্তির বিষয়ে নেতিবাচক অবস্থান জানিয়েছিল রাজ্য সরকার।

সম্প্রতি ফের মুক্তির আবেদন জানিয়েছেন দারা। আগামী ১৭ সেপ্টেম্বর সেই আবেদনের শুনানি হওয়ার কথা। তার আগে সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাবে ওড়িশার ‘সাজাপ্রাপ্ত বন্দি বিষয়ক পর্যালোচনা বোর্ড’ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দারাকে মুক্তি দেওয়া উচিত নয়।

গত ৩১ অগস্টের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বোর্ড জানিয়েছে। কেন্দুঝর জেলা কারাগারের বাইরে দারা-সমর্থকদের সংগঠন ‘দারা সেনা’র কর্মীদের প্ররোচনামূলক স্লোগান দেওয়ার একটি রিপোর্টকে সিদ্ধান্তের অন্যতম ভিত্তি করা হয়েছে।

১৯৯৯ সালের ২২ জানুয়ারি ওড়িশার কেন্দুঝর জেলার মনোহরপুরে অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্র ফিলিপ এবং টিমোথিকে গাড়ির ভিতরে পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনায় বজরং দলের সঙ্গে যুক্ত দারা সিংহের নাম উঠে আসে। পরে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সরকার ঘটনাটিকে ‘দুষ্কৃতী কার্যকলাপ’ বলে চিহ্নিত করেছিল। পরবর্তী সময়ে স্টেইনসের বিরুদ্ধে ধর্মান্তরণের অভিযোগ তুলে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রচারের বিষয়টিও আলোচনায় আসে।

এই হত্যাকাণ্ডের সময় বজরং দলের ওড়িশা রাজ্য সভাপতি ছিলেন প্রতাপ ষড়ঙ্গী, যিনি পরবর্তীকালে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য এবং বালেশ্বরের বিজেপি সাংসদ হন। তিনি ঘটনার সঙ্গে নিজের যোগ অস্বীকার করেছিলেন। দারা সিং-র পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন, যিনি জ্ঞানবাপী ও মথুরা শাহি ইদগাহ মামলায় হিন্দু পক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত।

Hot this week

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায়...

Topics

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

Related Articles

Popular Categories