Friday, October 2, 2026
27 C
Kolkata

হিজাব পরা বিচারককে দেখে আদালতকক্ষেই ‘জয় শ্রীরাম’ স্লোগান, শিলিগুড়িতে তীব্র বিতর্ক!

শিলিগুড়ি মহকুমা আদালতের একটি ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ায়। আদালতের ৪ নম্বর কক্ষে এক বিচারক হিজাব পরে এজলাসে বসেছিলেন। সেই সময় উপস্থিত এক অভিযুক্ত ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেন বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে আদালত চত্বরে আলোচনা শুরু হয়। পরে অভিযুক্তের আইনজীবী বিষয়টি নিয়ে আদালতের কাছে ক্ষমা চান। তাঁর দাবি, বিচারককে লক্ষ্য করে ওই স্লোগান দেওয়া হয়নি।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের একটি মামলাকে কেন্দ্র করে। ওই বছর একটি ভিনধর্মী বিয়েকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে কয়েকজন বাঘাযতীন পার্ক এলাকা থেকে মিছিল করে হিলকার্ট রোডে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দিতে যান বলে জানা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করে।

মামলার কয়েকজন অভিযুক্ত আগেই জামিন পেয়েছিলেন। অন্য কয়েকজনের বিরুদ্ধে পরে আদালত থেকে পরোয়ানা জারি হয়। বুধবার মামলার শুনানির জন্য অভিযুক্তদের আদালতে হাজির হতে বলা হয়েছিল। সেই অনুযায়ী তাঁরা শিলিগুড়ি মহকুমা আদালতের ৪ নম্বর কক্ষে উপস্থিত হন।

আদালতের কাজ শুরু হওয়ার পর একে একে অভিযুক্তদের নাম ধরে উপস্থিতি নেওয়া হচ্ছিল। সেই সময় বিচারকের পোশাক দেখে একজন অভিযুক্ত ‘জয় শ্রীরাম’ বলে ওঠেন বলে অভিযোগ। ঘটনাটি নজরে আসার পর আদালতের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে অভিযুক্তের পক্ষ থেকে আদালতেই দুঃখপ্রকাশ করা হয়।

অভিযুক্তদের আইনজীবী ত্রিদিপের বক্তব্য, ওই কথাটি বিচারকের উদ্দেশে বলা হয়নি। তাঁর দাবি, অনেকেই সাধারণ সম্ভাষণ হিসেবেও ‘জয় শ্রীরাম’, ‘রাধে রাধে’ বা এ ধরনের কথা বলে থাকেন। নাম ডাকার সময় অভিযুক্তদের একজন অসাবধানতাবশত ওই শব্দ বলে ফেলেছিলেন। ঘটনার পর সঙ্গে সঙ্গেই তিনি এবং তাঁর মক্কেলরা ক্ষমা চেয়ে নেন বলেও জানান আইনজীবী।

তবে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি উদয়শঙ্কর মালাকার বলেন, আদালতের ভিতরে এমন ঘটনা একেবারেই কাম্য নয়। তাঁর মতে, প্রয়োজনে আদালত নিজে থেকেও বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে পারত।

অন্যদিকে, অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা সম্পাদক দিবাকর রায় বলেন, আদালত এমন একটি জায়গা যেখানে ধর্ম বা রাজনীতির প্রভাবের বাইরে থেকে বিচারপ্রক্রিয়া চলা উচিত। সেখানে কোনও ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান দেওয়া ঠিক নয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতের পরিবেশ ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

রেজিনগর উপনির্বাচন ২০২৬: জনমত সমীক্ষা ও রাজনৈতিক চিত্রের মূল্যায়ন

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে সিপিআই(এম) শীর্ষে। কিন্তু সমীক্ষা ভোটের...

মোদির শিক্ষাগত নথি প্রকাশে আপত্তি, কেজরিওয়ালের আবেদন খারিজ করল গুজরাট হাইকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা এবং ডিগ্রির নথি প্রকাশের...

SIR ঘিরে কর্ণাটকে ফর্ম ৭ নিয়ে বিতর্ক, সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ

কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত ফর্ম ৭ ঘিরে...

আজমল কাসবের ছবি দিয়ে রাহুলকে কুরুচিকর আক্রমণ, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে মামলা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ২৬/১১ মুম্বই হামলার দোষী...

ক্যানসারের ওষুধের দামে ১০ গুণ ফারাক! বিপুল মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

ক্যানসারের ওষুধের খুচরো দামে বিপুল ফারাক নিয়ে মঙ্গলবার গভীর...

Topics

রেজিনগর উপনির্বাচন ২০২৬: জনমত সমীক্ষা ও রাজনৈতিক চিত্রের মূল্যায়ন

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে সিপিআই(এম) শীর্ষে। কিন্তু সমীক্ষা ভোটের...

মোদির শিক্ষাগত নথি প্রকাশে আপত্তি, কেজরিওয়ালের আবেদন খারিজ করল গুজরাট হাইকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা এবং ডিগ্রির নথি প্রকাশের...

SIR ঘিরে কর্ণাটকে ফর্ম ৭ নিয়ে বিতর্ক, সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ

কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত ফর্ম ৭ ঘিরে...

কালীঘাট তৃণমূলের আবেদনে ‘না’ সুপ্রিম কোর্টের, ফ্রিজই থাকছে ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট

চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

উৎসবের মরসুমের আগেই বাড়ল বাণিজ্যিক LPG-র দাম, সিলিন্ডার পিছু কত বাড়ল খরচ?

মাসের শুরুতেই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। উৎসবের মরসুম...

Related Articles

Popular Categories