Sunday, November 8, 2026
29 C
Kolkata

বিসমিল্লা খানের পৈতৃক বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক, বিজেপিকে নিশানা অখিলেশের!

বারাণসীতে ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের পৈতৃক বাড়ি ভাঙাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শিল্প ও শিল্পীদের প্রতি বিজেপির মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এক্স হ্যান্ডেলে অখিলেশ যাদব লেখেন, “যাদের জীবনে কখনও সানাই বাজেনি, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়! সংকীর্ণমনা বিজেপি কর্মীরা বরাবরই শিল্প ও শিল্পীদের আক্রমণ করে আসছে। তারা জানে, সৃজনশীলতাই সামাজিক পরিবর্তনের ভিত্তি। প্রকৃত শিল্পই সহনশীলতার উৎস। ঠিক এই কারণেই তারা শিল্পকে কোনওভাবেই নিজেদের এজেন্ডার পথে বাধা হতে দিতে চায় না। বরং নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে শিল্পকে ব্যবহার করতে চায়। এর ফলে শিল্পের ইতিবাচক দিকটিও মুছে যায়।”

উল্লেখ্য, বারাণসীতে ওস্তাদ বিসমিল্লা খানের পৈতৃক বাড়িটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেই ভবনের দ্বিতীয় তলায় তৈরি করা হবে একটি সংগ্রহশালা। বিসমিল্লা খানের প্রপৌত্র গাজী আব্বাস জানিয়েছেন, প্রায় ২২৫ বর্গফুট এলাকা জুড়ে এই সংগ্রহশালা গড়ে তোলা হবে। সেখানে সংরক্ষিত থাকবে কিংবদন্তি শিল্পীর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ব্যক্তিগত জিনিসপত্র এবং জীবনের নানা স্মৃতিচিহ্ন।

জানা গিয়েছে, ওস্তাদ বিসমিল্লা খানের প্রাপ্ত পুরস্কার ও ব্যবহৃত সানাইগুলিও রাখা হবে এই সংগ্রহশালায়। এর মধ্যে রয়েছে একটি রুপোর সানাইও। আপাতত বাড়ির সংস্কার ও নির্মাণকাজের স্বার্থে শিল্পীর স্মৃতিবিজড়িত জিনিসপত্র অন্য একটি অংশে সরিয়ে রাখা হচ্ছে।

তবে পৈতৃক বাড়ি ভেঙে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একদিকে অখিলেশ যাদবের বিজেপি-বিরোধী আক্রমণ, অন্যদিকে সংগ্রহশালা তৈরির পরিকল্পনা—সব মিলিয়ে বিসমিল্লা খানের ঐতিহ্য সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনায় বারাণসী।

Hot this week

মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলাচ্ছে, মুসলিমদের জন্মহার বাড়ছে’, বিতর্কিত দাবি বিজেপি নেতা কিরীট সোমাইয়ারের

মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মহার...

বাদ পড়া ভোটারদের নাম তালিকাভূক্ত করতে অবশেষে ৭ রাজ্যে বিজ্ঞপ্তি জারি ইলেকশন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় খসড়া...

E20 পেট্রলে ৩১% এর বেশি ইথানল, কেন্দ্রের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি কর্ণাটক সরকারের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে...

Topics

Related Articles

Popular Categories