Thursday, November 12, 2026
28 C
Kolkata

গণধর্ষণের মামলা তুলে নিতে লাগাতার হুমকি, শেষমেশ বাড়ির ছাদ থেকে মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ বিহারে!

বিহারে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠল। গণধর্ষণের মামলা দায়ের করার পর থেকেই এক মহিলাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এবার তাঁকে বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩০ বছরের ওই মহিলা। ঘটনাটি বিহারের বেগুসরাই জেলার। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজ চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে ওই মহিলাকে পাঁচজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছিল। গত জুন মাসে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই মহিলা। সেই সময় পাঁচজন তাঁকে ঘিরে ধরে। তাঁর স্বামীকে একটি ঘরের মধ্যে আটকে রেখে মহিলার মুখ চেপে ধরে তাঁকে অন্য একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ ও মারধর করে বলে অভিযোগ। পরে বাড়ির কাছেই তাঁকে ফেলে রেখে যায় অভিযুক্তরা।

চিকিৎসার সময় নির্যাতিতার শরীর থেকে একটি পাথর, কাঠের টুকরো এবং কার্তুজের মতো দেখতে একটি বস্তু উদ্ধার হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হলেও একজন এখনও পলাতক।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের তরফে তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। মামলা তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী, তিন মাস আগে কয়েকজন তাঁদের বাড়িতে ঢুকে ফের মহিলাকে আক্রমণের চেষ্টা করে। সেই ঘটনার কথাও পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি পরিবারের। কিন্তু তাঁদের অভিযোগ, কোনও কার্যকর পদক্ষেপ করেনি পুলিশ।

সোমবার রাতে ফের হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুই ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মহিলাকে ছাদে নিয়ে যায়। এরপর প্রায় ১২ থেকে ১৫ ফুট উপর থেকে তাঁকে নিচে ফেলে দেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত-সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট লাগে তাঁর। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য শহরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মহিলার বয়ানের ভিত্তিতে নতুন করে দু’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ভোঙ্গাল কুমার ওরফে ভোঙ্গাল মাহতো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় অভিযুক্তের খোঁজ চলছে।

এই ঘটনায় বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর প্রশ্ন, গণধর্ষণের অভিযোগ জানানোর পরেও কীভাবে একজন মহিলা বারবার হামলা ও হুমকির শিকার হচ্ছেন? পরিবারের দাবি, আগের অভিযোগগুলির যথাযথ তদন্ত হোক এবং নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়া হোক।

Hot this week

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories