Thursday, November 12, 2026
28 C
Kolkata

কানপুরে ফের ট্রেন দুর্ঘটনা! স্টেশন ছাড়তেই লাইনচ্যুত চৌরী চৌরা এক্সপ্রেসের চার কামরা, অল্পের জন্য রক্ষা ৩০০ যাত্রীর

একই দিনে দেশের দুই প্রান্তে পর পর ট্রেন দুর্ঘটনা। বুধবার সকালে অসমে কলকাতা-সৈরাং এক্সপ্রেসের পাঁচটি কামরা লাইনচ্যুত হওয়ার পর বিকেলে উত্তরপ্রদেশের কানপুরে দুর্ঘটনার কবলে পড়ল চৌরী চৌরা এক্সপ্রেস। কানপুর সেন্ট্রাল স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির চারটি কামরা লাইন থেকে নেমে যায়। ওই কামরাগুলিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তবে রেলের দাবি, বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনায় কোনও যাত্রীর গুরুতর আঘাত লাগেনি।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৫০০৩ নম্বরের চৌরী চৌরা এক্সপ্রেস কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরখপুর পর্যন্ত চলাচল করে। বুধবার বিকেল ৫টা ৩ মিনিটে ট্রেনটি কানপুর সেন্ট্রাল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। এর ঠিক দু’মিনিট পরেই গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই আচমকা পর পর চারটি কামরা লাইন থেকে সরে যায়।

দুর্ঘটনায় বি৪, বি৫, বি৬ এবং বি৭ নম্বর কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেন রেলকর্মীরা। কানপুর সেন্ট্রালের ডেপুটি চিফ ট্রাফিক ম্যানেজার অক্ষাংশু গোভিল জানিয়েছেন, ওই চারটি কামরায় প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেই নিরাপদে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক এবং প্রযুক্তিবিদরা। কী কারণে কামরাগুলি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। রেলের পরিকল্পনা অনুযায়ী, ওই চারটি কামরা বাদ দিয়ে বাকি কামরাগুলির সঙ্গে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে ফের গন্তব্যের পথে পাঠানো হবে।

উল্লেখ্য, বুধবার সকালেও অসমে দুর্ঘটনার মুখে পড়েছিল কলকাতা থেকে মিজোরামের সৈরাংগামী এক্সপ্রেস। মঙ্গলবার কলকাতা থেকে ছাড়ার পর গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ডিগারুর কাছে সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। ওই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার জেরে ওই রুটে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচলেও সমস্যা দেখা দেয়।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পর পর এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং রেলপথের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছে।

Hot this week

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories