Thursday, November 12, 2026
28 C
Kolkata

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মিশ্র বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মহম্মদ কওসেন। বয়স মাত্র ২৮ বছর। তাঁকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি চালায় এক দুষ্কৃতী। তার মধ্যে দুটি গুলি লাগে কওসেনের শরীরে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন কওসেন। ফেরার পথে একটি দোকান থেকে সমোসা কিনেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একটি গাড়ি এসে তাঁর মোটরবাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। এরপরই গাড়ি থেকে নেমে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। তিনটি গুলির মধ্যে একটি তাঁর গলায় এবং অন্যটি পেটে লাগে।

গুলি লাগার পরেও প্রাণ বাঁচাতে প্রায় ২০ মিটার দৌড়েছিলেন কওসেন। কিন্তু শেষ পর্যন্ত রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। সেই সময় আশপাশের লোকজনকে বারবার চিৎকার করে জানান, শুভম তাঁকে গুলি করেছে। তাঁকে বাঁচানোর জন্য সাহায্যও চান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

কওসেনের বাবা মহম্মদ দাউদ ছেলের খুনের জন্য শুভম চৌবেকে দায়ী করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বারাণসী রেঞ্জের ডিআইজি বৈভব কৃষ্ণ এবং গাজিপুরের পুলিশ সুপার বিনয় কুমার সিং। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। অভিযুক্তের খোঁজে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও নজরদারি দল।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন হয়ে থাকতে পারে। গত ৮ নভেম্বর শুভম পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, কওসেন তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে খুনের চেষ্টা করেছেন। আবার ২০২৫ সালের একটি মামলায় শুভমের বাবা অনিল চৌবেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল কওসেনের বিরুদ্ধে। সেই ঘটনায় কওসেনের বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছিল।

পুলিশের ধারণা, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগ থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।

Hot this week

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories