Monday, July 27, 2026
26.6 C
Kolkata

জামায়াতে ইসলামী হিন্দের পক্ষ থেকে শিক্ষা বিষয়ক পত্র পেশ পর্যবেক্ষণ কমিটির কাছে

এনবিটিভি, নুর মোহাম্মদ খান : জাতীয় শিক্ষানীতি ২০২০ যা গত ৭ই আগস্ট কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আলোচনা ছাড়া পেশ করছে, যেটা অগণতান্ত্রিক, তার উপর জামায়াতে ইসলামী হিন্দ পর্যবেক্ষণ ও পরামর্শ পেশ করছে, আজ জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সেই পর্যবেক্ষণ ও পরামর্শ পেপার তুলে দেওয়া হলো রাজ্য সরকার কতৃক গঠিত ছয় সদস্যের পর্যবেক্ষণ কমিটির হাতে, যার মধ্যে রয়েছেন প্রফেসর (প্রাক্তন)সাংসদ সৌগত রায় , প্রফেসর সুরঞ্জন দাস উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, সব্যসাচী রায় চৌধুরী, উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সিলেবাস কমিটির চেয়ারম্যান প্রফেসর অভীক মজুমদার, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী ভারত তথ্যবিদ, শিক্ষাবিদ প্রফেসর পবিত্র সরকার৷ জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার শিক্ষা সেলের সহকারী সম্পাদক আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে এই কপি তুলে দেওয়া হয়। আজকের জামাআতের নেতৃত্ব দলে আরো ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জনাব শাদাব মাসুম সাহেব, রাজ্য জনসংযোগ বিভাগের সহকারি জনাব সুজন সাহেব প্রমূখ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories