Monday, March 16, 2026
25.2 C
Kolkata

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক, জানাল সেনা হাসপাতাল

এনবিটিভি ডেস্ক: মস্তিস্কে অস্ত্রোপচারের পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের(৮৪) শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি এখনও সঙ্কটজনক। ভেন্টিলেশনেই রয়েছেন এখনও।

মঙ্গলবার সকালে দিল্লি আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল থেকে এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এদিন বিকেলে সেনা হাসপাতাল থেকে অন্য একটি বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ১০ অগাস্ট প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিস্কে একটি জরুরি অস্ত্রোপচার হয়। তার পর থেকে এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁকে এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই রাখা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার দুপুর নাগাদ প্রণব মুখোপাধ্যায়কে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে। সেখানেই তাঁর কোভিড টেস্ট হয়। সেই টেস্টের ফল পজিটিভ আসে। হাসপাতালে তাঁকে পরীক্ষা করে দেখা যায় তাঁর মস্তিস্কের একটি জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচার করে সেই রক্ত বের করা হয়। তার পর থেকেই প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা যাচ্ছে না।

সোমবার নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। টুইটে প্রণব মুখোপাধ্যায় লেখেন, অন্য একটি দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাঁর করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। নিজে করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সবাইকে সাবধানতা নেওয়ার জন্য অনুরোধ করেন প্রাক্তন রাষ্ট্রপতি। সবাই যাতে সেল্ফ আইসোলেশনে চলে যায় ও নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেয়, সেজন্য অনুরোধ করেন তিনি।

Hot this week

নার্সিং কোর্সের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলতেই গ্রেপ্তার কাশ্মীরি পড়ুয়া, জেলে হেনস্তার অভিযোগে বিতর্ক

রাজস্থানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া কাশ্মীরের একদল পড়ুয়ার...

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, ৪ মে গণনা: ঘোষণা রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়েছে।...

দিল্লি দাঙ্গা মামলায় কপিল মিশ্রর বিরুদ্ধে নতুন মামলা নথিভুক্ত করার নির্দেশ দিল না আদালত

উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা নিয়ে অভিযোগের ভিত্তিতে মন্ত্রী কপিল শর্মার...

ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক তরজা, গিরিশ পার্কে উত্তেজনা—আহত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে উত্তেজনা...

Topics

ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলা, তদন্তে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলার ঘটনায় নতুন...

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানকে ‘ভুল’ বললেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সারণ

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার আবহে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট...

Related Articles

Popular Categories