Monday, July 27, 2026
27.1 C
Kolkata

বাংলায় মোট করোনা আক্রান্ত ১,০৪,৩২৬ জন, মৃত্যু হল মোট ২,২০৩ জনের

এনবিটিভি ডেস্ক: মঙ্গলবারের তুলনায় আজ বুধবার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা খানিকটা বাড়ল। গতকাল মৃত্যু সংখ্যা পঞ্চাশের নীচে ছিল। বুধবার তা বেড়ে হল ৫৪। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল মোট ২,২০৩ জনের।

রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৩৬ জন। বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন ১,০৪,৩২৬ জন। গতকালই এই সংখ্যা লাখ পার করেছিল। রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ২৬,০০৩ জন। তবে সুস্থ হয়েছেন, ৭৬,১২০ জন। শতাংশের হিসেবে ৭২.৯৬। এটাই একমাত্র আশার কথা।

এদিকে, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কমছেই না। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৯ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। এনিয়ে এখনও পর্যন্ত কলকাতায় মৃত্যু হল ৯৯৯ জনের। উত্তর ২৪ পরগনা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ২২,২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৯, মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে এই জেলায় করোনায় মৃত্যু মোট ৫১২ জনের।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories