Friday, October 30, 2026
27 C
Kolkata

মন্তেস্বর ব্লকের প্রতিবন্ধী মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

এনবিটিভি,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান:
সারা দেশে সহ, আমাদের রাজ্যে এবং মন্তেস্বর ব্লকেও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংখ্যা দিনদিন বাড়ছে।তার ফলে এখনও, সাপ্তাহিক লক ডাউন জারি আছে সারা রাজ্যের সঙ্গে মন্তেস্বর ব্লকেও।এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে গরীব দিনআনা, দিনখওয়া মানুষজন দুই বেলা দুইমুঠো খাবার যোগাড় করতে অসহায় হয়ে পড়ছেন। তাই আজ ১৬ই আগস্ট সারা দিন মন্তেস্বর শিশু মহল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে , মন্তেস্বর অঞ্চলের লোহার, ভারুচা ,মন্তেস্বর, আসানপুর, প্রভৃতি গ্রামের প্রতিবন্ধী মানুষজনদের, বাড়ী বাড়ী গিয়ে ডাল, সোয়াবিন, তেল, আটা , কিছু ফল সামগ্রী সহ একটি মাস্ক ও স্যানিটাইজার প্রতিবন্ধী মানুষদের হাতে তুলে দেন মন্তেস্বর শিশুমহল স্বেচ্ছাসেবী সংস্থা। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অমিতাভ সোম, শ্যামলকুমার চট্টোপাধ্যায়, কুতুব মন্ডল, চুয়া সোম, নব গোপাল হাজরা ও অনুপ দাসরা জানিয়েছেন প্রায়২০ জন প্রতিবন্ধী মানুষ জনের হাতে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ও একটি জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। কিছু সময়ের জন্য এই কর্মসূচিতে অংশ নেন মন্তেস্বর থানার পুলিশ আধিকারিক সৈকত মন্ডল মহাশয়, মন্তেস্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রফিকুল ইসলাম ,ইতিপূর্বে এই সংস্থা মন্তেস্বর ব্লকের বিভিন্ন গ্রামে মাস্ক বিলি সহ সচেতনতা প্রোগ্রাম করেছে।শিশুমহল সংস্থার এই উদ্যোগে খুশি এলাকার মানুষ জন। ও মন্তেস্বরের প্রশাসনিক মহল৷

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories