Saturday, August 1, 2026
31.1 C
Kolkata

বেড়েছে গঙ্গার ভাঙন, নজর নেই সেচ দপ্তরের : গ্রামবাসী

এনবিটিভি, গোলাম হাবিব, মালদা: গত কয়েকদিন ধরে কালিয়াচক – ২ নং ব্লকের বাঙ্গীটোলা এলাকায় গঙ্গা ভাঙ্গন হচ্ছে । ফলে কয়েক হাজার পরিবার আতঙ্কে রয়েছে । ভাঙ্গনের ফলে রিং বাঁধ থেকে গঙ্গার দুরত্ব মাত্র ৩০ মিটার।

জল বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে গঙ্গা তার ধ্বংসলীলা শুরু করেছে। সেচ দপ্তর এই ভাঙ্গনের উপরে সতর্ক দৃষ্টি রাখলেও কালিয়াচকের এই এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

গত এক সপ্তাহ ধরে মৃদু ভাঙ্গন হলেও রবি ও সোমবার এই ভাঙন  ব্যাপক আকার ধারণ করে। গঙ্গা প্রায় ৪০ থেকে ৫০ ফিট তার গতিপথ পরিবর্তন করেছে। গঙ্গার ধার বরাবর ১৫ থেকে ২০ বিঘে জমি গ্রাস করে নিয়েছে । এরফলে ভাঙ্গনের পাশাপাশি গোটা কালিয়াচক ২নং নম্বর ব্লকে বন্যার সম্ভাবনা প্রবল হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ এক সপ্তাহ ধরে এখানে সেচ দপ্তরের আধিকারিক বা কোন রাজনৈতিক নেতার দেখতে পাওয়া যায়নি। সেচ দপ্তর ভাঙন রোধের জন্য কোন কাজ করছে না বলে তাদের অভিযোগ । স্থানীয় বাঙ্গীটোলা অঞ্চল প্রধান, গোটা বিষয়টি বিডিও কে জানিয়েছেন। সেচ দপ্তর জানিয়েছে ‘ওই এলাকার পরিস্থিতির  উপরে আমাদের সম্পূর্ণ নজর  আছে’।

বাঙ্গিটোলা অঞ্চলের জোতকস্তুরী এলাকায় সবচেয়ে বেশি ইউ আকার ধারণ করে ভিতরের দিকে ঢুকে গেছে। প্রতিবছর  কমবেশি এই এলাকায় ভাঙ্গন দেখতে পাওয়া যায়।

বাঙ্গীটোলা থেকে পঞ্চনন্দপুর পর্যন্ত নদীর ধার বরাবর একটি রিং বাধ থাকলেও এই এলাকায় বাধের দূরত্ব সবচেয়ে কম । নদী ভাঙ্গন বেড়ে যাওয়ায় এই গ্রামগুলির মানুষের আতঙ্ক সবচেয়ে বেশি বেড়েছে ‌। মূলত পঞ্চনন্দপুরের গোলকটোলা, পাঁচকুড়িটোলা, খাসমাহাল , গোলকটোলা ,দড়িদিয়ারা গৌড়পাড়া,  কামালতিপুর ও কামালউদ্দিনপুর প্রভৃতি ।

Hot this week

‘জেন জিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না’, মোদি-শাহকে কড়া বার্তা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করার অভিযোগে এক...

পরীক্ষার হল থেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন! ওড়িশায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের...

যন্তর মন্তরের কটূক্তি নিয়ে ফের মুখ খুললেন মোদী, ‘দুষ্টু’ জেন জি-দের ক্ষমা করে দিয়ে নৈতিকতার বার্তা

শুক্রবার গভীর রাতে ফের একটি ভিডিওবার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী...

কংগ্রেস থেকে বহিষ্কার ভিক্টর, এবার কোন শিবিরে? নজরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক সমীকরণ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার পরিচিত রাজনৈতিক মুখ আলি ইমরান রমজ,...

Topics

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যে কিছুটা স্বস্তি, কলকাতায় কমলো ২০৯ টাকা

ইরান-কেন্দ্রিক সংঘাত এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানির...

রাশিয়া থেকে তেল কিনলে ১০০% শুল্ক! এবার মুখ খুললো ভারতের বিদেশমন্ত্রক

রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানি করলে সংশ্লিষ্ট দেশের...

চন্দ্রনাথ খুনে জোরালো হচ্ছে বিজেপি যোগ! গ্রেফতার ‘গেরুয়া’ শিবির ঘনিষ্ঠ দুই ভাই

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় আরও জোরালো...

Related Articles

Popular Categories