Saturday, August 1, 2026
31.1 C
Kolkata

রাস্তা সংস্কারের দাবি কৃষ্ণপুরবাসীর

এনবিটিভি, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের ব্লক সদর, হাসপাতাল বা থানা যেতে হলে ভরসা একটিমাত্র রাস্তা। কিন্তু দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ দীর্ঘ দুই-তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি বহুবার বিভিন্ন মহলে জানানো হলেও কাজ হয়নি। কৃষ্ণপুর গ্রামের আওতায় আইসিডিএস সেন্টার ,প্রাথমিক বিদ্যালয় ,জুনিয়র হাইস্কুলও রয়েছে । রাস্তার বেহাল অবস্থা ছাত্র ছাত্রীদের পড়াশোনার উপর ছাপ পড়ছে বলে গ্রামবাসীদের অভিযোগ । গ্রামের বাসিন্দাদের ব্যবহার করা এই রাস্তার প্রায় পুরোটাই এখন খানাখন্দে ভর্তি। বর্ষা শুরুর পরে থেকে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়েছে। ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে বলে অভিযোগ। প্রায় একদশক আগে মোড়াম হয় রাস্তাটির। এ দিকে প্রশাসনও রাস্তা সংস্কারের বিষয়ে উদাসীন। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, রাস্তাটির আমূল সংস্কার প্রয়োজন। কিন্তু তহবিলের অভাবে পঞ্চায়েতের পক্ষে সেই কাজ করা সম্ভব নয়। গ্রামবাসীদের দাবি বারংবার পঞ্চায়েত প্রধান ও সাগরদীঘি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা তো নেই নি, শোনায়নি কোন আশ্বাস বাণীও । সরকারিভাবে যদি দ্রুততার মধ্যে রাস্তা মেরামত না হয় তাহলে তারা সমস্ত গ্রামবাসী সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাখ্যান করবে বলে জানা গেছে।

Hot this week

‘জেন জিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না’, মোদি-শাহকে কড়া বার্তা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করার অভিযোগে এক...

পরীক্ষার হল থেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন! ওড়িশায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের...

যন্তর মন্তরের কটূক্তি নিয়ে ফের মুখ খুললেন মোদী, ‘দুষ্টু’ জেন জি-দের ক্ষমা করে দিয়ে নৈতিকতার বার্তা

শুক্রবার গভীর রাতে ফের একটি ভিডিওবার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী...

কংগ্রেস থেকে বহিষ্কার ভিক্টর, এবার কোন শিবিরে? নজরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক সমীকরণ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার পরিচিত রাজনৈতিক মুখ আলি ইমরান রমজ,...

Topics

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যে কিছুটা স্বস্তি, কলকাতায় কমলো ২০৯ টাকা

ইরান-কেন্দ্রিক সংঘাত এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানির...

রাশিয়া থেকে তেল কিনলে ১০০% শুল্ক! এবার মুখ খুললো ভারতের বিদেশমন্ত্রক

রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানি করলে সংশ্লিষ্ট দেশের...

চন্দ্রনাথ খুনে জোরালো হচ্ছে বিজেপি যোগ! গ্রেফতার ‘গেরুয়া’ শিবির ঘনিষ্ঠ দুই ভাই

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় আরও জোরালো...

Related Articles

Popular Categories