Sunday, August 2, 2026
33.4 C
Kolkata

করিমগঞ্জ সিভিল হাসপাতালে গর্ভবতী মহিলার কোভিড ওয়ার্ড স্থানান্তর নিয়ে প্রতিবাদ নার্সদের, ডিসির হস্তক্ষেপ কামনা

এনবিটিভি ডেস্ক, আসাম: করিমগঞ্জ সিভিল হাসপাতালের নতুন বিল্ডিংয়ে গর্ভবতী মহিলার কোভিড ওয়ার্ড স্থানান্তর নিয়ে তীব্র প্রতিবাদ কর্তব্যরত নার্সদের। নার্সদের পক্ষে মিতা দাস অভিযোগ করে বলেন,হাসপাতালের যে রুমে কচিকাঁচা শিশুদেরকে টীকা দেওয়া হয় সেই রুমের পাশের রুমটি কোভিড ওয়ার্ডের জন্য বাছাই করা হয়েছে।
এ নিয়ে মিতা দাস আপত্তি জানালে করিমগঞ্জ কোভিড হাসপাতালের ইনচার্জ রাজশেখর চক্রবর্তী নার্সদেরকে ধমক দিয়ে বলেন,তিনি যেটা বলবেন সেটাই হবে। ইচ্ছা হলে চাকরি করো অন্যথায় চাকরি ছেড়ে চলে যেতে পারো। এতে ক্ষোভ প্রকাশ করেন কর্তব্যরত নার্সরা।
মিতা দাস সাংবাদিকদের সামনে নিজের মতামত তুলে ধরে বলেন,সরকার বারবার বলে আসছে দশ বছরের নীচের কোনো শিশুকে জরুরী না হলে কোনো অবস্থায় বাহিরে বের হতে না দেওয়া। কিন্তু করিমগঞ্জ কোভিড হাসপাতালের কোঅর্ডিনেটর রাজশেখর চক্রবর্তী নিজের ইচ্ছানুযায়ী মহিলা কোভিড ওয়ার্ড নিয়ে আসছেন যেখানে কোলের শিশুদেরকে টীকা প্রদান করা হয় সেখানে। তাই এখানে কোভিড মহিলা ওয়ার্ড হলে অনেক অসুবিধা দেখা দেবে। বিশেষ করে কোলের শিশুদের দেহে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি একটি শিশুর দেহে করোনা সংক্রামিত হয় তাহলে সেই শিশুর মা-বাবা সহ পরিবারের প্রত্যেকের দেহে করোনা সংক্রামিত হয়ে যেতে পারে। তাছাড়া যেখানে মহিলা কোভিড ওয়ার্ড স্থানান্তর হবে তার পাশেই রয়েছে ল্যাবরেটরী টেকনিসিয়ানদের রুম।
মিতা দাস আরও বলেন, বর্তমানে যেখানে কোভিড হাসপাতাল রয়েছে এর উপর তলায় অনেক জায়গা রয়েছে। এমনকি যদি কোনো গর্ভবতী মহিলা কোভিড পজিটিভ নিয়ে আসা হয় তার জন্য প্রয়োজনে ডেলিভারি করানোরও সু-ব্যবস্থা রয়েছে।
প্রশ্ন উঠছে,এতসব ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন নতুন বিল্ডিংয়ে কোভিড ওয়ার্ড স্থানান্তর করা হচ্ছে ? সচেতন মহল করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে উপযুক্ত তদন্ত করতে করিমগঞ্জ জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে কর্তব্যরত মহিলা বিশেষজ্ঞ ডা: এ কে বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শিশুদের টীকাকরণ রুমের পাশেই মহিলা কোভিড ওয়ার্ড স্থানান্তরের কারণ হল- কোনো গর্ভবতী মহিলার জরুরী অবস্থায় ডেলিভারি করার প্রয়োজন দেখা দিলে যাতে করে ডেলিভারি করাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নতুন বিল্ডিংয়ে মহিলা কোভিড ওয়ার্ড স্থানান্তর করা। এতে যেমন সংশ্লিষ্ট গর্ভবতী মহিলার যেমন সুরক্ষা তেমনি নবজাতকেরও।
কিন্তু নার্সদের দাবি হল- যদি শিশুদের টীকাকরণ রুমের পাশেই মহিলা কোভিড ওয়ার্ড স্থানান্তর করা হয় তাহলে শিশুদের টীকাকরণ রুম অন্যত্র সরিয়ে দিতে হবে। তা না হলে তারা বিভাগীয় ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবে।

Hot this week

‘আশা করি ভিডিও প্রকাশ করে যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধেও মুখ খুলবেন মোদী’ – অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের উদ্দেশে প্রকাশিত ক্ষমার বার্তাকে কেন্দ্র...

মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক হেভিওয়েট! কাকলির সাথে প্রাক্তন মন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-নেত্রীর...

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর...

‘আগুনে ঘি ঢালবেন না’, হৃতিককে কড়া বার্তা কঙ্গনার! ফের চর্চায় পুরনো বিতর্ক

বলিউডের অন্যতম বহুচর্চিত ও দীর্ঘদিনের বিতর্ক কঙ্গনা রানৌত ও...

ইথানল মেশানো না হলে পেট্রল ১২৫ টাকা ছুঁত! E20 নিয়ে মন্তব্য কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তের পক্ষে যুক্তি...

Topics

তোলাবাজি নিয়ে কড়া বার্তা শমীকের, কর্মীদের ‘ডিম থেরাপি’র সতর্কতা

রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি বলে...

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

Related Articles

Popular Categories