Sunday, November 1, 2026
31 C
Kolkata

শ্বশুরবাড়ি থেকে রহস্যজনক অবস্থায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পরানপুর এলাকায়। এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবার জামাই সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম নাসরিন বিবি (১৯)। তার স্বামী নূর আলম। পেশায় দিনমজুর গত ১১ মাস আগে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই গৃহবধূকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নানাভাবে চাপ দিচ্ছিল জামাই ও শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ উঠেছে। নানাভাবে নির্যাতনও করা হতো।

মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে নাসরিন বিবির ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানতে পারেন তারা। এরপর তারা তার শ্বশুর বাড়িতে যায় । নাসরিন বিবিকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories