Sunday, November 1, 2026
31 C
Kolkata

মা ও স্ত্রীকে খুনের অপরাধে আমেরিকায় গ্রেফতার হলেন প্রাক্তন পদকজয়ী অ্যাথলেটিক

এনডিটিভি ডেস্ক : ভারতের প্রাক্তন পদকজয়ী আথলেটিক ইকবাল সিং কে আমেরিকার পুলিশ গ্রেফতার করল স্ত্রী ও নিজের মাকে খুনের দায়ে। তার বিরুদ্ধে প্রথম ও তৃতীয় ডিগ্রির খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রের খবর গত রবিবার পুলিশ কে নিজেই ফোন করে জানান ৬২বছরের এই খেলোয়াড়। বর্তমানে তিনি আমেরিকার বাসিন্দা। সেখানকার নিউটাউন টাউনশীপে ইকবালের বাড়ি গিয়ে পুলিশ দেখে রক্তাক্ত অবস্থায় আহত ইকবাল পড়ে আছে এবং ঘরের মধ্যে দুই মহিলার মৃতদেহ।

ইকবাল শট পুটারে ১৯৮৩ সালে এশিয়ার অথলেটিক চ্যাম্পিয়ন্স শিপে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপরই অবসর নিয়ে চলে যান আমেরিকায়।

কেন তিনি নিজের মাকে এবং স্ত্রীকে খুন করলেন এনিয়ে এখনও কোনো তথ্য জানা যায় নি। পুলিশ তদন্ত করছে। হঠাৎ তার এই অপরাধ করা এবং নিজের মাকেই হত্যা করার পিছনে কি রহস্য সেই প্রশ্নই খুঁজছে তদন্তকারী অফিসাররা।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories