Sunday, June 7, 2026
35 C
Kolkata

মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বর জুড়ে জীবাণু নাশক স্প্রে করা হল

এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মণ্ডল , পূর্ব বর্ধমান: মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক নার্সের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরই জোর সর্তকতা শুরু হয়েছে স্বাস্থ্য কেন্দ্র জুড়ে। মঙ্গলবার সারাদিনই আক্রান্ত ওই নার্স ডিউটিতে ছিলেন বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট স্বাস্থ্যকেন্দ্রে এলে স্বাস্থ্যকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায় ‌। বুধবার মেমারি দমকল বিভাগের পক্ষ থেকে সারা স্বাস্থ্যকেন্দ্রের চত্বর জুড়ে জীবানুনাশক স্প্রে করেন দমকল বিভাগের কর্মীরা। ব্লক স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে জরুরী পরিষেবা বজায় রেখে, ইনডোর চিকিৎসা আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র চত্বর জীবাণুমুক্ত করার কারণে এদিন হাসপাতালে ফাঁকা জায়গাতেই আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের চিকিৎসা করেন ডাক্তারবাবুরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক সত্য প্রকাশ পাত্র ও সিনিয়ার নার্স তনুকা ব্যানার্জি জানান, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু ,নার্স, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্য কেন্দ্রের সাথে জড়িত প্রতিটি কর্মীর করোনা পরীক্ষা করা হবে। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসারত যে সমস্ত রোগী রয়েছে তাদেরকেও করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর ছুটি দেওয়া হবে। সমস্ত স্বাস্থ্যকর্মীর রিপোর্ট না আসা পর্যন্ত জরুরী পরিষেবা চালু রেখে নতুন করে রোগী ভর্তি আগামী কয়েকদিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন ৷

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories