Saturday, October 31, 2026
28 C
Kolkata

AIUDF বিধায়কের হাত ধরে নিলামবাজার পনা বাজারের শুভ উদ্বোধন

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আজ AIUDF বিধায়ক আজিজ আহমেদ খান সাহেবের হাত ধরে বহু প্রতীক্ষিত নিলামবাজার পনা বাজারের শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, বরাকের মধ্যে নিলামবাজার হল মাছ বা পনার সর্ববৃহৎ বাজার। কিন্তু মাছ বা পনা বিক্রির জন্য উন্নতমানের কোনো মার্কেট শেড বা ব্যবসায়ী সমিতির স্থায়ী কোনো অফিস গৃহ ছিলনা। বিধায়ক আজিজ আহমেদ খান সাহেব নির্বাচিত হওয়ার পর বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনেন বিষয়টি। বিধায়কের প্রচেষ্টায় অবশেষে বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি সরেজমিনে তদন্ত করে বরাকের এই সর্ববৃহৎ মাছ বাজারের উন্নয়নকল্পে মীন বিভাগ থেকে মোটা অঙ্কের টাকা মঞ্জুরী দেয়। মাত্র কয়েক মাসেই কাজ সমাপ্ত করে আজ বাজারের শুভ উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন বিধায়ক আজিজ আহমেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories