Saturday, October 31, 2026
28 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্রসহ ধৃত দুষ্কৃতী

এনবিটিভি, সফিকুল আলম, মালদা,১৯ই আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার মালিওর অঞ্চল এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতর নাম কাঞ্চন দাস (৩৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এলাকায়। ধৃতর কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের অনুমান অসামাজিক কোন কাজ করার জন্যই হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন সংলগ্ন ওই এলাকায় দাঁড়িয়ে ছিল ধৃত দুষ্কৃতী। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হবে । ধৃত দুষ্কৃতীর সহযোগী আর কেউ আছে কিনা তার তদন্ত করছে পুলিশ।

ধৃতর বিরুদ্ধে পুরনো কোন মামলা রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories