Tuesday, September 15, 2026
29 C
Kolkata

‘সম্পর্ক তো দূর, চিনিই না!’ টুলুর সঙ্গে নাম জড়াতেই মানহানি মামলার হুমকি অনুব্রতর

বীরভূমের বালি ও পাথর ব্যবসার বহু কোটি টাকার কেলেঙ্কারিতে সম্প্রতি উঠে এসেছে স্থানীয় ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। অভিযোগ উঠছে, তৎকালীন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পরোক্ষ মদতেই নাকি তিনি দিনমজুর থেকে এই বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছেন। আর এই অভিযোগে নিজের নাম জড়াতেই বেজায় চটেছেন দাপুটে নেতা অনুব্রত।

টুলুর সঙ্গে কোনো রকম যোগাযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করে সাফ জানিয়ে দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এই ঘটনায় টানা হলে তিনি মানহানির মামলা করবেন। আইনি লড়াইয়ের জন্য সব রকমের প্রস্তুতিও নিচ্ছেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বীরভূমে টুলুকে অনেকেই চেনেন, কিন্তু তাঁর সঙ্গে ওই ব্যক্তির কোনো বিশেষ ঘনিষ্ঠতা নেই। সেই সঙ্গে প্রশাসনিক দায় এড়িয়ে তাঁর বক্তব্য, জেলায় সরকারি কর আদায় সঠিক হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব জেলাশাসকের, কোনো দলীয় নেতার নয়। তিনি সরকারের কোনো পদে ছিলেন না, তাই আর্থিক লেনদেন বা রাজস্বের হিসাব রাখা তাঁর কাজ নয়। মিথ্যে অভিযোগে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলে তিনি আর কাউকেই ছেড়ে কথা বলবেন না বলে স্পষ্ট জানান।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories