Monday, November 2, 2026
30 C
Kolkata

বামনগোলায় আবারো বিজেপিতে ভাঙন ধরালো শাসকদল তৃণমূল

এনবিটিভি ডেস্ক,মালদা : মালদা জেলায় বামনগোলায় বিজেপিতে আবার ভাঙন ধরালো তৃণমূল। বিজেপির শক্ত ঘাঁটি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকে আগুন ধরাল শাসকদল। ঐ বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের প্রায় ১০০ টি পরিবার থেকে ৩০০ জন বিজেপি কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। এতে করে মালদা জেলার তৃনমূল কংগ্রেসের অনেকটাই শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করে তৃণমূল কংগ্রেস,হবিবপুর বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত।গত পঞ্চয়েত নির্বাচনে বিধানসভা তৃনমূলকে নিশ্চিহ্ন করে বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে আগে বিজেপির ঘরে ভাঙন ধরালো তৃণমূল।এদিন বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে ছোটপাতারি প্রাইমারী স্কুল ময়দানে আনুষ্ঠানিক ভাবে এই যোগদান কর্মসূচী করা হয়। বিজেপি থেকে তৃনমূলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল কিস্কু। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের যুবনেতা সুজয় সাহা,পাকুয়াহাট অঞ্চলের সভাপতি শ্যামল মন্ডল,চাঁদপুর অঞ্চলের সভাপতি সাহেব হাঁসদা ছাড়াও বিভিন্ন কার্যকতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে অমল কিস্কু দাবি করেন আগামী দিনে বামনগোলা ব্লকে কয়েক হাজার বিজেপি কর্মী তৃনমূল কংগ্রেসের যোগ দেবেন।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories