Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

রেললাইন পেরোতে গিয়ে কাটা পড়ল এক ব্যক্তি

এনবিটিভি ডেস্ক, মালদা : রেললাইন পেরোতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার রেললাইনে। এই ঘটনার খবর পেয়ে তদন্তে আসে মালদা টাউন স্টেশনের জিআরপি। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম রাজীব মন্ডল (৩০)।  তার বাড়ি অরবিন্দ পার্ক এলাকায় । এদিন আপ লাইন পার হওয়ার সময় অসতর্ক থাকায়, একটি মালগাড়ি হঠাৎই চলে আসে । তাতেই কাটা পড়ে ওই ব্যক্তি । রাজীব মন্ডলের দেহ দুই খন্ড হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় লোকজন জমে যায়। পরে খবর পেয়ে মালদাটাউন স্টেশনের জিআরপি কর্তারা ছুটে আসে।

প্রাথমিক তদন্তে জিআরপির তদন্তকারী কর্তারা জানিয়েছেন, মোবাইলে কথা বলার কারণেই অসতর্ক বশতই এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories