Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বালুরঘাট হাইস্কুল ময়দানে শুরু হল ‘বাংলা উন্নয়নের পথে কর্মসূচি

নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুরঃ উন্নয়নের পথে ১১ বছর শীর্ষক অনুষ্ঠান ৫ ই মে, ২০২২ বৃহস্পতিবার থেকে বালুরঘাট হাইস্কুল ময়দানে শুরু হয়েছে। চলবে আগামী ২০ ই মে পযর্ন্ত ছুটির দিন ব‍্যতীত। এই কর্মসূচিতে প‍্রতিটি দপ্তর থেকে একটি করে স্টলের ব‍্যবস্থা করা হয়েছে। এই স্টলগুলি থেকে সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধাগুলি খুব সহজেই জানতে পারবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সরকারের এই কর্মসূচিতে গত ১১ বছরে মমতার সরকারের যাবতীয় উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে। সরকারি এই কর্মসূচিতে রাখা হয়েছে, বসে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, একাঙ্ক নাটক, গান ও নাচের প্রতিযোগিতা। এলাকার সামাজিক ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের উপর আলোচনা চক্র, বিজ্ঞান মেলার মতো অনুষ্ঠানের আয়োজন করাও হয়েছে। এছাড়াও ফুটবল, ব‍্যাটমিন্টন, ক্রিকেট ম‍্যাচেরও আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়শা রানি বলেন, ‘আমি জেলা প্রশাসনের তরফ থেকে সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। যাতে বিভিন্ন ধরনের  প্রকল্প সাধারণ মানুষ উপভোগ করতে পারে।’ তিনি আরও জানান যে, বিভিন্ন আর্থিক এবং পরিকাঠামো উন্নয়ন জেলায় প্রচুর হয়েছে।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories