Sunday, November 1, 2026
32 C
Kolkata

বেলুড়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্র

এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ: বেলুড়ের লালাবাবুসায়র রোডের বাসিন্দা এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজ । পুলিশ সূত্রের খবর ছেলেটির নাম সোনু হালদার। বেলুড় বয়েজ স্কুলে ঐ ছেলেটির বাবা মা সোমবার কাজে গিয়েছিলেন। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে তারা ঘরে ঢুকতেই দেখলেন তাদের ছেলে ঘরে নেই। বাড়িওলার থেকে তারা জানতে পারেন তারা সোনুকে শেষ দেখেছে বিকাল ৫টা নাগাদ একটি প্যাকেট হাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তারপর দিশাহারা হয়ে তারা রাত পর্যন্ত খুঁজতে থাকে বিভিন্ন জায়গায়। কিন্তু কোথাও ছেলের খোঁজ না পেয়ে অবশেষে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ছেলেটির বাবা মা। সোনুর মায়ের থেকে জানা যায় সোনু মেধাবী ছাত্র আর কখনো তাকে বাড়িতে কেউ বকাবকি করে না। পুলিশ খোঁজ করছে ছেলেটির এখনও খোঁজ মেলেনি।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories