Wednesday, September 23, 2026
25 C
Kolkata

চন্দ্রনাথ খুনে সিবিআইয়ের চার্জশিট, ১১ জনের নাম; অভিযুক্তদের তালিকায় বিজেপি কর্মী দুই ভাই

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় পদক্ষেপ করল সিবিআই। তদন্তে সিবিআইয়ের দাবি, দুই ভাই আগে অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। অভিযোগ, তাঁরাই উত্তরপ্রদেশ থেকে ভাড়াটে দুষ্কৃতীদের এনে হত্যার পরিকল্পনা করেন এবং তাদের টাকা দেন। তদন্তে আরও জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকেই চন্দ্রনাথকে খুনের ছক কষা হচ্ছিল। একাধিকবার পরিকল্পনা বদলানোর পর শেষ পর্যন্ত ৬ মে হামলা চালানো হয়।

তদন্তকারী সংস্থা ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। অভিযুক্তদের তালিকায় বিজেপি কর্মী দুই ভাই সাগর সোনকর ও সাহেব সোনকরের নামও রয়েছে। তাঁদের কয়েক দিন আগেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে অন্য কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দু’দিন পর, ৬ মে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। সিবিআইয়ের দাবি, ভোটের আগেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। কেন এই খুন, তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, ঘটনার নেপথ্যে অন্য কোনও ব্যক্তি বা রাজনৈতিক যোগ ছিল কি না, তা নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

এই মামলায় এখনও পর্যন্ত ছয় জন শুটার এবং তিন জন মধ্যস্থতাকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে সিবিআই। তবে এখনও এক অভিযুক্ত পলাতক, তাঁর খোঁজ চলছে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories