Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

কেন্দ্র ডাল পাঠাচ্ছেনা বাংলায়! তোপ দাগলেন জ্যোতিপ্রিয় মল্লিক

এনবিটিভি ডেস্কঃ রেশনে কেদ্রের ডাল পাওয়া যাচ্ছেনা! কেন্দ্র মুসুর ডাল পাঠাচ্ছে না। ফলে রেশনে মুসুর ডাল দেওয়া যাচ্ছে না। অন্য রাজ্যকে পরিমাণমতো পাঠানো হলেও, পশ্চিমবঙ্গে নামমাত্র মুসুর ডাল পাঠিয়েছে কেন্দ্র। মুসুর ডাল বণ্টনের ক্ষেত্রে বৈষম্য করছে কেন্দ্র। এই অভিযোগে ক্ষোভ জানালেন রাজ্যের রেশন ডিলাররা।

প্রসঙ্গত, লকডাউনের শুরুতে কেন্দ্র ঘোষণা করে রাষ্ট্র খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এপ্রিল মাস থেকেই সব রেশন দোকানে বিনামূল্যে মুসুর ডাল মিলবে। কার্ড পিছু প্রত্যেককে ১ কেজি করে মুসুর ডাল দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। সেক্ষেত্রে রাজ্যের প্রয়োজন ১৪,৫৩০মেট্রিক টন ডাল। অভিযোগ, সেখানে রাজ্য পেয়েছে মাত্র ১৮০০ মেট্রিক টন মুসুর ডাল। ফলে কেন্দ্রের ডাল রেশনে মিলছে না। 

এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তোপ দেগেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। খাদ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পূরণে ব‍্যর্থ। এইসময় মুখ‍্যমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত ছিল। তা না করে বিজেপি-বাম রাজনীতি করছে। নোংরা রাজনীতি করছে।” অভিযোগ করেন, “রাজ‍্যের মুসুর ডালের মাসিক চাহিদা ১৪,৪৫০ মেট্রিক টন। সেখানে ন‍্যাফেড এনেছে ৪,২২৯ মেট্রিক টন।”

Hot this week

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

Related Articles

Popular Categories