Monday, September 28, 2026
28 C
Kolkata

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট হচ্ছে ‘INDIA’! সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের প্রস্তুতি বিরোধীদের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের কাছাকাছি আসার ইঙ্গিত বিরোধী দলগুলির। ৩০ সেপ্টেম্বর দিল্লিতে INDIA জোটের বৈঠক হওয়ার কথা। সেখানে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা, SIR এবং জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে বলে বিরোধী শিবির সূত্রে খবর।

এর পাশাপাশি জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে সংসদের দুই কক্ষে নতুন করে নোটিস আনার প্রস্তুতিও চলছে। বিরোধী শিবিরের দাবি, আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সেই নোটিসের খসড়া তৈরি করা হচ্ছে। আগামী সপ্তাহেই তা জমা পড়তে পারে বলে সূত্রের খবর।

দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন।

তবে নির্বাচন কমিশন সেই ব্যাখ্যার পাল্টা জানিয়েছে, কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য বা পর্যবেক্ষণ থাকা স্বাভাবিক এবং SIR-সহ কমিশনের সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সিদ্ধান্ত হিসেবেই নেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, তাদের সব নির্দেশই আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই জারি করা হয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের তরফে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে অপসারণের প্রক্রিয়া শুরু করার উদ্যোগও নেওয়া হয়েছে। বিরোধীদের তৈরি করা নতুন নোটিসটি লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই দেওয়ার প্রস্তুতি চলছে।

জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের সঙ্গে সমন্বয়ের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হওয়া প্রয়োজন এবং এই ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে।

তৃণমূলের জাতীয় স্তরের নেতারাও INDIA-র বৈঠক ও যৌথ কর্মসূচির সম্ভাবনার কথা জানিয়েছেন। ফলে রাজ্য রাজনীতিতে পরস্পরের বিরোধী তৃণমূল, কংগ্রেস ও বাম দলগুলিকে জাতীয় স্তরে একই ইস্যুতে সমন্বয়ের পথে দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস। দিল্লির যন্তরমন্তর, লখনউ, গুয়াহাটি, জম্মু, দেরাদুন এবং চণ্ডীগড়ে বিক্ষোভ হয়। কলকাতাতেও শনিবার পথে নামে প্রদেশ কংগ্রেস।

এদিকে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-সহ অন্যান্য বিরোধী নেতারাও জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানিয়েছেন। সিপিএমের তরফেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর দাবি জানানো হয়েছে।

ফলে ৩০ সেপ্টেম্বরের INDIA জোটের বৈঠক এখন রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই বৈঠকেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নতুন অপসারণ নোটিস, SIR নিয়ে যৌথ আন্দোলন এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিরোধীরা কোনও অভিন্ন অবস্থান নেয় কি না, সে দিকে নজর থাকছে।

Hot this week

দুর্গাপুজো-তে ‘বামবধ’, পুজোর ব্যানারে বামেদের বুকস্টল করতে না দেওয়ার হুঁশিয়ারি!

পুজোয় ‘বামবধ’-এর ডাক। কামারডাঙা দুর্গোৎসব কমিটির ব্যানার ঘিরে শুরু...

‘জ্ঞানেশ তো ভোট চোর’ – শওকত মাছ চোরের পর ভাইরাল সিপিএম-র নয়া প্যারোডি!

‘শওকত মাছ চোর’—২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেতা...

‘মাসুদ আজহার মোমেন্ট’ – ধৃত মার্কিন নাগরিক সহ ৭ বিদেশি মুক্তি পেতেই কটাক্ষ কংগ্রেসের

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধ ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ...

১০০% ইথানলেই চলবে গাড়ি! খরচ মাত্র ২৫ টাকা, দাবি নীতিন গডকড়ির

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্কের মধ্যেই বড় দাবি করলেন...

Topics

দুর্গাপুজো-তে ‘বামবধ’, পুজোর ব্যানারে বামেদের বুকস্টল করতে না দেওয়ার হুঁশিয়ারি!

পুজোয় ‘বামবধ’-এর ডাক। কামারডাঙা দুর্গোৎসব কমিটির ব্যানার ঘিরে শুরু...

‘জ্ঞানেশ তো ভোট চোর’ – শওকত মাছ চোরের পর ভাইরাল সিপিএম-র নয়া প্যারোডি!

‘শওকত মাছ চোর’—২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেতা...

‘মাসুদ আজহার মোমেন্ট’ – ধৃত মার্কিন নাগরিক সহ ৭ বিদেশি মুক্তি পেতেই কটাক্ষ কংগ্রেসের

মায়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ড্রোন যুদ্ধ ও অন্যান্য সামরিক প্রশিক্ষণ...

১০০% ইথানলেই চলবে গাড়ি! খরচ মাত্র ২৫ টাকা, দাবি নীতিন গডকড়ির

ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্কের মধ্যেই বড় দাবি করলেন...

রামমন্দিরে ১০০ বারের বেশি প্রণামী চুরি! সিসি ক্যামেরায় ধরা পড়ল ৮৫ বার টাকা সরানোর ছবি

অযোধ্যার রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় তদন্তকারীদের রিপোর্ট বিশ্লেষণ করে...

পাঞ্জাব বিজেপিতে ভাঙনের জল্পনা! দল ছাড়ার ইঙ্গিত ক্যাপ্টেন অমরিন্দরের, ফিরবেন কি কংগ্রেসে?

পঞ্জাবের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ক্যাপ্টেন অমরিন্দর...

বিজেপির হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার! বিস্ফোরক কেরালার প্রাক্তন মুখ্যসচিব

কেরালার প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসনের দাবি, ২০১৯ সালের লোকসভা...

Related Articles

Popular Categories