Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ফের ফাটল ভাগীরথীর তীরে ! আতঙ্কে এলাকাবাসী

এনবিটিভি, নদিয়াঃ  শান্তিপুর ১৬ নম্বরওয়ার্ডে ভাগীরথীর পাড়ে ফাটল ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। এর আগেও দেখা গেছে এই নদী গ্রাস করেছে বিঘের পর বিঘে জমীসহ মানুষের বাড়িঘর। আর তাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

সোমবার ওই এলাকার মানুষদের কাছ থেকে জানা যায়, আজ সকালে এলাকাবাসী নদীর পাড়ে ফাটল লক্ষ্য করেন। এর আগে ভয়াবহ ফাটল দেখা দিতে, সেই ফাটল পরিদর্শন করে গিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক বজ্রকিশোর গোস্বামী। বজ্রকিশোর এর কাছে গ্রামবাসীরা দাবী করেন, এই ভাবে নদী সবকিছু গ্রাস করতে থাকলে তারা বিশাল ক্ষতির সম্মুখীন হবে। স্থানীয় মানুষদের দাবী অনুযায়ী বিধায়ক গ্রামবাসীকে আশ্বাস দেন এই নিয়ে দ্রুত সেচ মন্ত্রীর সাথে আলোচনা করবেন।

গত এক মাস আগে নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে বিধায়ক বজ্রকিশোর গোস্বামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরো বিষয়টি তুলে ধরলে তিনি বিষয়টি নিয়ে ভাবার আশ্বাস দেন।

ঘটনার পর গ্রামবাসীরা খুব আতঙ্কের মধ্যে আছে। গ্রামবাসীদের অভিযোগ যখনই এইরকম ফাটল দেখা যায় তখন প্রাথমিক ভাবে বালির বস্তা ফেলা হয় কিন্তু কখনও কোন পাকাপাকি সমাধান করা হয়নি। তাই তারা এর দ্রুত সমাধানের দাবী করছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories