Sunday, June 14, 2026
29.4 C
Kolkata

দলীয় নেতাদের বিরুদ্ধে সরব হতেই ‘শাস্তি’! দেবাংশুকে খোয়াতে হল তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর থেকেই দলের অন্যতম মুখ দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনার মাঝেই এবার তাঁকে দলের সোশাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। তাঁর পরিবর্তে ওই দায়িত্ব দেওয়া হয়েছে উপাসনা চৌধুরীকে।

বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। ওই আসনে তৎকালীন বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে তাঁকে প্রার্থী করা হয়েছিল। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। শুধু তাই নয়, রাজ্যজুড়ে তৃণমূলের ফলও প্রত্যাশার তুলনায় অনেক খারাপ হয়।

নির্বাচনের পর দলের দুর্দিনে দেবাংশুকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি বলে অভিযোগ ওঠে দলের অন্দরেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তাঁর একাধিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। রাজ্যে পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি ও মারধরের অভিযোগে তৃণমূলের একাধিক নেতার গ্রেপ্তারির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়।” এই মন্তব্য দলীয় মহলে অস্বস্তি তৈরি করেছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

এছাড়াও তৃণমূলের সংসদীয় দলে ভাঙন এবং বিদ্রোহী শিবিরে একাধিক নেতার যোগদান প্রসঙ্গেও সরব হন দেবাংশু। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া নিয়ে তিনি মন্তব্য করেন যে, “এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে পরিস্থিতি সামলাতে পারেনি।” পাশাপাশি বিজেপি বিধায়ক তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এইসব মন্তব্যই তাঁর পদ হারানোর অন্যতম কারণ হতে পারে।

উল্লেখ্য, তৃণমূলের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙনের আবহে সম্প্রতি দলের বিভিন্ন কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। পরে নতুন করে সাংগঠনিক রদবদল করা হয়। তবে নতুন কমিটির কিছু পদাধিকারীও পরবর্তীতে বিদ্রোহী শিবিরে নাম লেখান। তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এই পরিস্থিতিতে যুব তৃণমূলের সভাপতির পদ থেকে সায়নী ঘোষকে সরিয়ে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা তৃণমূলের নেতৃত্বে মালা রায়ের পরিবর্তে আনা হয়েছে আলিফা আহমেদকে। উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতির পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ। একইসঙ্গে সোশাল মিডিয়া সেলের দায়িত্ব থেকেও সরানো হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন উপাসনা চৌধুরী।

Hot this week

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

‘মার্কিন বাহিনীর নির্দেশ মানতেই হবে’ – জয়শঙ্করকে কড়া হুঁশিয়ারি মার্কো রুবিয়োর!

হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে মার্কিন সামরিক অভিযানে তিন...

২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ফাটল! চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ যান চলাচল

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চালু...

আজই কি ইরান-আমেরিকা শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণায় জোর জল্পনা

দীর্ঘদিনের সংঘাত ও পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহের মধ্যেই নতুন...

বহরমপুর পুরসভায় দুর্নীতি নিয়ে তদন্ত নেই কেন? বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের

রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতির অভিযোগ সামনে এলেও বহরমপুর পুরসভাকে...

Topics

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ফাটল! চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ যান চলাচল

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চালু...

আজই কি ইরান-আমেরিকা শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণায় জোর জল্পনা

দীর্ঘদিনের সংঘাত ও পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহের মধ্যেই নতুন...

বহরমপুর পুরসভায় দুর্নীতি নিয়ে তদন্ত নেই কেন? বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের

রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতির অভিযোগ সামনে এলেও বহরমপুর পুরসভাকে...

অযোধ্যার রাম মন্দিরে টাকা চুরির সিসিটিভি ফুটেজ উধাও! তদন্তে সিট গঠনের আর্জি

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দান করা নগদ অর্থ, সোনা-রুপো এবং...

তৃণমূল অতীত, এবার বিজেপির সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন রচনা!

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বড়সড় ফাটল ধরার পর, এবার...

Related Articles

Popular Categories