Saturday, October 31, 2026
30 C
Kolkata

পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে শীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষক

এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান: পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের মামুদপুর ২নং অঞ্চলের মাসডাঙ্গা গ্রামে। ঘটনায় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরিবারের অভিযোগ পেশায় কাইগ্রাম হাই স্কুলের পার্শ্ব শিক্ষক, প্রতিবেশী ওই ব্যক্তির কাছে টিউশন পড়ে ওই নাবালিকা। বৃহস্পতিবার সকালে পড়তে গেলে বাইরে জোরে বৃষ্টি পড়ার জন্য অন্য কোন ছাত্র-ছাত্রী পড়তে না আসার সুযোগ নিয়ে তার সাথে অশালীন আচরণ করে বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মেয়েটি তার মাকে সব কথা জানালে থানায় অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত শিক্ষককে গত কালই আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবং ওই শিক্ষকে আজ কালনা আদালতে পাঠানো হল।

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories